শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিনোদন থেকে ব্যাঙ্কের লেনদেন, রোজকার জীবনে ইন্টারনেটের ব্যবহার সর্বত্র। মোবাইল বা ল্যাপটপ যেমন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে, তেমনই এই সব যন্ত্র এবং ইন্টারনেট ব্যবহার করে ছলচাতুরি করার প্রবণতাও বেড়ে চলেছে। বিশেষ করে যাঁরা এখনও নতুন প্রযুক্তির সঙ্গে পুরোপুরি তাল মেলাতে পারেননি তাঁদের বিপদ অনেকটাই বেশি। আজকাল ফোনের মাধ্যমে টাকা খোয়ানো থেকে গোপন ভিডিও চুরি হয়ে যাওয়া, নানান রকম ছলনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচার উপায় কী?
১। প্রত্যেক ওয়েবসাইটের নিজস্ব একটি মৌলিক ঠিকানা থাকে। একে ‘ইউ আর এল’ বলে। অনেক সময় আপনার পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য চুরি করার জন্য হ্যাকাররা প্রচলিত বিভিন্ন সংস্থার নামে নকল পেজ তৈরি করে। এই ধরনের পেজ অবিকল আসল পেজের মতোই দেখতে। কিন্তু এই নকল পেজে লগ ইন করলেই চুরি হয়ে যেতে পারে পাসওয়ার্ড। এই ধরনের হ্যাকিং থেকে বাঁচতে লগ ইন করার আগে খতিয়ে দেখতে হবে সংশ্লিষ্ট ইউআরএল। নয়তো চুরি হয়ে যেতে পারে পাসওয়ার্ড। কোনও সন্দেহের অবকাশ থাকলে করা চলবে না লগ ইন।
২। কি লগার এমন এক ধরনের সফটওয়্যার যা ফোন ও ল্যাপটপের মতো যন্ত্রে প্রবেশ করলে সেই যন্ত্রে যা যা বোতাম চাপা হয় তার সমস্ত তথ্য বলে দেয় হ্যাকারকে। তারপর হ্যাকার সেই তথ্য থেকে পাসওয়ার্ড সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য চুরি করে নিতে পারে। এই ধরনের হ্যাকিং এড়ানোর একমাত্র উপায় কম্পিউটার বা ল্যাপটপে নির্ভরযোগ্য কোনও সংস্থার অ্যান্টি-ভাইরাস ব্যবহার করা।
৩। প্রতারণা মূলক ফোন কলের সমস্যা এখন মারাত্মক হারে বেড়ে গিয়েছে। এই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, নেট মাধ্যমে গিফ্ট কার্ড পেয়েছেন, আপনার নামে ঋণ নেওয়া হয়েছে বা আপনি লটারি পেয়েছেন, এমন হাজারো ছলের মাধ্যমে প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর তথ্য জানতে চান। মনে রাখবেন, টাকা পয়সা সংক্রান্ত কোনও লেনদেনের জন্য ব্যাঙ্ক ফোন মারফত পাসওয়ার্ড জানতে চায় না। অনেক সময় প্রতারকরা ব্যাঙ্ক কর্তা বা পুলিশের লোক বলেও নিজের পরিচয় দিয়ে থাকেন। তার পর টাকা চান। কোনও মতেই এই ফাঁদে পা দেবেন না।
৪। সব শেষে বলতে হয় ফিসিং পদ্ধতির কথা। এই পদ্ধতিতে হ্যাকাররা বিভিন্ন মেসেজ বা ইমেল মারফত বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠায়, এই লিঙ্কে ঢুকলেই চুরি হয়ে যেতে পারে সব ব্যক্তিগত তথ্য। এই ধরনের প্রতারণা থেকে বাঁচার এক মাত্র উপায় অযাচিত লিঙ্ক কিংবা অসুরক্ষিত ওয়েবসাইট থেকে নেটমাধ্যমে লগ ইন না করা। কোনও অপরিচিত নম্বর থেকে কোনও ছাড় বা ভিডিওর লিঙ্ক এলে, সেই লিঙ্কে ঢোকা যাবে না একেবারেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?