শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'বিরিয়ানি, চিকেন ফ্রাই চাই', খুদের আবদারে অঙ্গনওয়াড়ির খাবারের মেনুতে বিপুল পরিবর্তন আনতে চলেছে সরকার!

Pallabi Ghosh | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৫৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পুষ্টিকর, কিন্তু স্বাদ নেই। অঙ্গনওয়াড়িতে নিত্যদিন অতি সাধারণ খাবার খেয়ে মুখে অরুচি। ইচ্ছে করে, ঝালঝাল খাবার খেতে। এক দু'দিন বিরিয়ানি, চিকেন ফ্রাই পেলে মন্দ হয় না। সম্প্রতি একটি ভিডিওবার্তায় তেমন ইচ্ছেই প্রকাশ করেছিল এক খুদে। এবার তার আবদারেই গোটা রাজ্যে অঙ্গনওয়াড়ির খাবারের তালিকায় বিপুল পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে কেরল সরকার। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কেরলে। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক খুদের ভিডিও। শঙ্কু নামের ওই খুদে আবদার করে, 'অঙ্গনওয়াড়িতে বিরিয়ানি, ফ্রায়েড চিকেন নেই কেন! উপমা খেতে আর ভাল লাগে না।' ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকেই খুদেকে বিরিয়ানি খাওয়ানোর জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এমনকী ভিডিওটি নজরে পড়ে কেরলের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জের। 

এরপরই কেরলের স্বাস্থ্য দপ্তরের তরফে ঘোষণা করা হয়, রাজ্যের অঙ্গনওয়াড়িতে খাবারের তালিকা পরিবর্তন করার বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। বিষয়টি বিবেচনা করে, আলোচনা করে সিদ্ধান্ত ঘোষণা করা হবে শীঘ্রই। স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, 'অঙ্গনওয়াড়িতে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে পুষ্টিকর খাবার রাখা হয়। দুধ, ডিমের মতো খাবার রাখা হয় তাদের স্বাস্থ্যের কথা ভেবেই। কিন্তু খুদের আবদারটিও বিবেচনা করা হবে। এবার খাবারের তালিকায় কী কী পরিবর্তন করা যায়, তা নিয়ে আলোচনা হবে। আশা করি, সকল শিশুদের ভাল লাগবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া