শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রেদেশের ঝাঁসি থানার এক পুলিশ ইনস্পেক্টর মোহিত যাদব। কিন্তু নিজের কর্মকাণ্ডের জন্য সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি বরখাস্ত হওয়ার পর থানার সামনেই চায়ের দোকান খুলে বসেছেন ইনস্পেক্টর। উত্তরপ্রদেশের ঝাঁসিতে এই নতুন চায়ের দোকান ইতিমধ্যেই বেশ চর্চায় উঠে এসেছে। চায়ের স্বাদ নয়, দোকানের মালিক স্বয়ং এক বরখাস্ত পুলিশ ইনস্পেক্টর হওয়ায় চা-প্রেমীদের ভিড় লেগেই আছে এই দোকানে। কিন্তু ব্যাপারটা কী? জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি ইনস্পেক্টর যাদব ও থানার রিজার্ভ ইনস্পেক্টরের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়।
যাদবের অভিযোগ, তিনি ছুটির জন্য আবেদন করলে রিজার্ভ ইনস্পেক্টর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এমনকি তাঁকে লাথিও মারেন। এই ঘটনার পর যাদব পুলিশের সাহায্য চান এবং তাঁকে নবাবাদ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মাটিতে বসে পড়ে কান্নায় ভেঙে পড়েন ও অভিযোগ দায়েরের দাবি তোলেন। কিন্তু এই ঘটনার পর উল্টে মোহিত যাদবকেই রিজার্ভ ইনস্পেক্টরের সঙ্গে বিবাদের জেরে বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়। বরখাস্ত হওয়ার পর সংসার চালাতে ঝাঁসির এসএসপি অফিসের সামনে চায়ের দোকান খুলে বসেছেন ইনস্পেক্টর নিজেই।
জানিয়েছেন, বরখাস্ত থাকাকালীন সংসার চালাতেই এই ব্যবস্থা নেওয়া। তাঁর অভিযোগ, তদন্তকারী আধিকারিকের কাছে একাধিকবার আবেদন করা সত্ত্বেও কোনও উত্তর পাননি তিনি। ইনস্পেক্টরের দাবি, স্ত্রী এবং তাঁর মোবাইল ফোনের ওপর নজরদারি চালানো হচ্ছে। ডিজি অফিসে একটি আবেদন জমা দিয়ে যাদব জানিয়েছেন, বরখাস্ত থাকার সময় সরকার থেকে যে অর্ধেক বেতন দেওয়া হয়, তিনি সেটাও নিতে চান না। চা বিক্রি করেই সংসার চালাবেন তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর জেরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষে তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না সেটাই এখন দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?