শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ০৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকে গরু চুরি করে ধরা পড়লেই এনকাউন্টার করা হোক। এমনই কড়া নির্দেশ দিয়েছেন সেখানকার মন্ত্রী মানকলা সুব্বা বৈদ্য। জানা গিয়েছে, উত্তর কন্নড় জেলায় সম্প্রতি গরু চুরির ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। এরকম ঘটনার পরেই রাজ্যের মন্ত্রী মানকলা সুব্বা বৈদ্য হুঁশিয়ারি দিয়েছেন, গরু চুরির ঘটনায় ধরা পড়লে এনকাউন্ডার করা হোক। কর্ণাটকের মৎস্য ও বন্দর, অভ্যন্তরীণ পরিবহণ এবং উত্তর কন্নড় জেলার মন্ত্রী বৈদ্য জানিয়েছেন, যদি এই ধরনের ঘটনা পুনরায় ঘটে তবে বিন্দুমাত্র দ্বিধা না করে অভিযুক্তদের গুলি করার নির্দেশ দেওয়া হবে। করওয়ারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা প্রতিদিন গরুর দুধ খাই। এটি এমন একটি প্রাণী, যার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।
আমি পুলিশকে বলেছি, চুরির ঘটনায় যেই অভিযুক্ত হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা হয়তো ভুল শোনাতে পারে। কিন্তু আমি পুলিশকে বলেছি যে প্রয়োজনে অভিযুক্তদের মাঝরাস্তায় গুলি করা হোক’। বৈদ্য জানান, আগের বিজেপি সরকারের আমলেও গরু চুরির ঘটনা ঘটেছিল। তবে বর্তমান কংগ্রেস সরকারের আমলে গরু ও তাদের মালিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে। উল্লেখ্য, সাম্প্রতিক কালে কর্নাটকে একাধিক পশু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগেই একটি গর্ভবতী গরুকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনায় রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। তারপরেই এই মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী। মানকলা সুব্বা বৈদ্যের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?