শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৫০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: যারা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য সুখবর। আপনি যদি এনটিপিসি-তে ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে চান, তাহলে এটি একটি দুর্দান্ত সুযোগ। এনটিপিসি ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেইনি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলির জন্য আবেদন করার কথা ভাবছেন এমন প্রার্থীরা এনটিপিসি-র অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in এ গিয়ে আবেদন করতে পারবেন।
এনটিপিসি-এর এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রার্থীরা ১৩ ফেব্রুয়ারি বা তার আগে আবেদন করতে পারবেন। মোট ৪৭৫টি পদে নিয়োগ করা হবে। আপনি যদি এই পদগুলিতে কাজ করার কথা ভাবছেন, তাহলে প্রথমে নিম্নলিখিত বিষয়গুলি মনোযোগ সহকারে পড়ুন।
আবেদনের যোগ্যতা
এনটিপিসির এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি (বি.ই./বি.টেক.) থাকতে হবে।
এনটিপিসিতে আবেদনের বয়সসীমা
এনটিপিসি নিয়োগ ২০২৫-এর জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৭ বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, এসসি/এসটি/ওবিসি/পিডব্লিউবিডি/এক্সএসএম বিভাগের প্রার্থীদেরও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
এনটিপিসি-তে আবেদনের ফি
সাধারণ(GEN)/ OBC(OBC)/ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর (EWS) প্রার্থীদের জন্য আবেদন ফি- ৩০০ টাকা
তফসিলি জাতি(SC)/ তফসিলি উপজাতি(ST)/ PwBD/ প্রাক্তন সৈনিক (XSM) প্রার্থীদের জন্য আবেদন কোনও অর্থ লাগবে না।
এনটিপিসি-তে নিয়োগ হলেই প্রাপ্ত বেতন কত?
যদি কোনও প্রার্থী এনটিপিসি-র এই নিয়োগের জন্য নির্বাচিত হন, তাহলে তাকে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর পাশাপাশি, প্রার্থীদের কোম্পানির নিয়ম অনুসারে মহার্ঘ্য ভাতা-সহ অন্যান্য ভাতা এবং টার্মিনাল সুবিধাও দেওয়া হবে।
আবেদনের জন্য লিঙ্ক এবং বিজ্ঞপ্তি
https://careers.ntpc.co.in/recruitment/advertisements/19_23_eng_adv
এনটিপিসি-তে নিয়োগের জন্য নির্বাচন কীভাবে?
প্রার্থীদের GATE-2024 স্কোরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। এছাড়াও, নির্বাচিত প্রার্থীদের নথি যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন GATE-এর স্কোর এবং সংস্থার প্রয়োজনীয়তা অনুসারে করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?