শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অতি লোভের মাসুল, হোয়াটসঅ্যাপ মেসেজে প্রতারণা! গায়েব ৫১ লাখের-ও বেশি

RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৫১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার এক যুবক হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে প্রিপেইড টাস্ক স্ক্যামের শিকার হয়েছেন। সাইবার অপরাধীরা তাঁকে প্রাথমিকভাবে একটি লাভজনক স্কিমের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলে। প্রতিদিন ২০০০ থেকে ৮০০০ টাকা উপার্জনের কথা বলা হয়েছিল। কিন্তু অতি লোভে শেষ পর্যন্ত, ওই যুবকের ৫১ লক্ষ ৬৩ হাজার ২৭৭ টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রতারিত যুবকের অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে।

গৌতম বুদ্ধ নগর জেলার গ্রেটার নোইডা পশ্চিমের বাসিন্দা অভিষেক শর্মা, গত ১৮ জানুয়ারি একটি অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পান। ওই মেসেজের প্রেরক নিজেকে পল্লবী বলে পরিচয় দেন এবং তাঁকে একটি প্রিপেইড টাস্ক স্কিমে যোগ দেওয়ার প্রস্তাব দেন। এই স্কিমের মাধ্যমে প্রতিদিন ২,০০০ থেকে ৮০০০ টাকা উপার্জন করার আশ্বাস দেন পল্লবী।

প্রাথমিকভাবে যুবকের আস্থা অর্জন না হওয়ায় পল্লবী তাঁকে আরও ব্যাখ্যা দেন। এক পর্যায়ে তাঁকে টেলিগ্রাম গ্রুপে যোগদান করান। এরপর পল্লবী ওই যুবককে টাস্ক সম্পন্ন করার জন্য একটি বিশেষ প্রিপেইড প্ল্যানের কথা জানান, যা ক্রিপ্টোকারেন্সি সিস্টেমের মাধ্যমে চলতে থাকে।

শুরুতে স্কিমটি একেবারে স্বাভাবিক মনে হলেও, যুবক বুঝতে পারেননি যে তিনি বড় প্রতারণার শিকার হচ্ছেন। প্রথমে ছোট অঙ্কের টাকা পাঠানোর পর, যুবক নিজের প্রাপ্ত লাভের পরিমাণ দেখতে শুরু করেন। তখনই প্রতারকরা তাঁকে আরও বড় অঙ্কের টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে। আশ্বস্ত হয়ে ওই যুবক ৩২টি লেনদের মাধ্যমে মোট ৫১,৬৩,২৭৭ টাকা ওই স্কিমে পাঠিয়ে দেন।  

এরপরই যুবক একটি লিঙ্ক পেয়ে দেখেন যে, তাঁর প্রাপ্ত লাভের পরিমাণ ৬,০০,০০০ টাকা হয়েছে। বিষয়টি যুবকের কাছে বেশ সন্দেহজনক হয়ে ওঠে। তখন তিনি প্রতারকদের কাছে নিজের হকের টাকা ফেরৎ চান। এবার প্রতারকরা দাবি করেন যে, ভিভিআইপি চ্যানেল ফি, নির্মাণ কর, এবং জরিমানা পরিশোধ করার অজুহাত তুলে যুবকের কাছ থেকে ফের টাকা দাবি করে। এমনকি তারা তাকে আশ্বাস দেওয়া হয় যে, অতিরিক্ত টাকা পাঠালেই যুবক তাঁর হকের পুরো অর্থ ফেরৎ পাবেন। 

যুবকের সন্দেহ গভীর হয়। বন্ধুকে পুর বিষয়টি খুলে বলেন তিনি। বন্ধুই প্রতারণার এই স্কিমের বিষয়ে সতর্ক করেন। এরপর প্রতারিত যুবক সরকারি সাইবার ক্রাইম পোর্টালে অনলাইন অভিযোগ দায়ের করেন। সাইবার ক্রাইম পুলিশ স্টেশন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিৎ করেছে ও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া