সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
ঠিকমতো দাঁড়াবারই জায়গা নেই, তরুণী আমেরিকার সবথেকে ছোট বাথরুমের খোঁজ দিতেই হইচই নেটপাড়ায়
TK | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০৩Titli Karmakar
আজকাল ওয়েবডেস্ক: চাহিদা ব্যাপক, সেরকম অর্থের হিসেবে, টাকার পরিমাণও তার জন্য লাগে আকাশ ছোঁয়া। স্বপ্নের জায়গায় কীভাবে দিন গুজরান, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তরুণী দিতেই হইচই। কেউ কেউ আঁতকে উঠছেন রীতিমতো, বলছেন এও সম্ভব!
নিউইয়র্কের ইমলি বোনানি, সোশ্যালমিডিয়ায় নিজের এক চিলতে বাথরুমের ভিডিও পোস্ট করতেই নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে গেল। অনেকেই কিন্তু ঘটনায় তরুণীর দিকেই আঙুল তুলছেন। জেনেন নিন কারণ।
সারাবিশ্বের মধ্যে নিউইয়র্ক অন্যতম দামি শহর, একথা সর্বজনবিদিত। এই শহরে জীবন যাপনের জন্য গুনতেও হয় অনেক বেশি টাকা। অধিকাংশ মানুষই হিমশিম খেয়ে যান সংসার চালাতে । এরইমধ্যে ভাড়ার ঘরের গগনচুম্বি দাম থাকায় ওখানকার মানুষদের মাথা গোজার জায়গা খুঁজতে গিয়ে রীতিমতো কপালে হাত পড়ে যায়। পাশাপাশি দালালের ঝামেলা ,আবেদনের জন্য টাকা, সমস্যা হাজারও। স্বপ্নের জায়গায় সাধ্যের মধ্যে ঘর খুঁজতে নাজেহাল, অনেকেই মাথার ছাদ জোগাড় করেই থাকতে শুরু করেন। অনেক ঘরেই তিল ধারণের জায়গাই থাকে না।
সম্প্রতি নিউইয়র্কের এক তরুণী তাঁর অ্যাপার্টমেন্টের ছোট বাথরুমের ভিডিও করে সোশ্যালমিডিয়ায় পোস্ট করেন। এতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়া। ভিডিওটিতে ওই তরুণী জানিয়েছেন যে, তাঁর অ্যাপার্টমেন্টের বাথরুমটি গোটা নিউইয়র্ক শহরের মধ্যে সবেচেয়ে ছোট বাথরুম। ইমলি ভিডিওটিতে তাঁর অ্যাপার্টমেন্টের বাথরুমের অবস্থা তুলে ধরেন , সেখানেই দেখা যাচ্ছে বাথরুমটি খুবই ছোট। সিংক এবং বাথরুম এক্কেবারে সংযুক্ত। এমনকি ফ্ল্যাশ অন করলে সিংকের কল থেকে জল পড়ছে।
তরুণী এই ভিডিও পোস্ট করার পরেই সমাজমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নিমিষের মধ্যে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়। এরপরেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষের ঝড়। কেউ কেউ তাঁর নিন্দা করলেও, অনেকেই আবার তাকে সহানুভূতি দেখিয়ে লিখেছেন এর থেকে ছোট বার্থরুম তাঁরা ব্যবহার করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?