সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Scientists studying alien mummies from Peru claim bodies are real after new details emerge lif

লাইফস্টাইল | ভিনগ্রহীদের অস্তিত্ব সত্যিই রয়েছে? মমির এক্স-রে দেখে চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের!

নিজস্ব সংবাদদাতা | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৯Akash Debnath

সংবাদসংস্থা, মেক্সিকো: এই মহাবিশ্বে কি কেবল পৃথিবীতেই প্রাণ আছে? নাকি অজানা কোনও গ্রহে লুকিয়ে রয়েছে কোনও ভিনগ্রহী জীব? কল্পবিজ্ঞান থেকে চলচ্চিত্র, বারংবার এই প্রশ্ন উঠে এসেছে বিভিন্ন সময়ে। ২০২৫ এ পৌঁছেও সেই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক অব্যাহত। ২০১৭ সালে পেরুতে বেশ কিছু মমির মতো মূর্তি আবিষ্কৃত হয়। সেই সময় অনেকেই দাবি করেছিলেন সেই মমিগুলি কোনও ভিনগ্রহী প্রাণীর। যদিও মমিগুলিকে অধিকাংশ বিজ্ঞানীই সেই সময় নকল বলে খারিজ করে দেন। কিন্তু সেই নমুনা পরীক্ষাকারী গবেষকদের একাংশ এখনও তা মেনে নিতে নারাজ। সম্প্রতি ফের একবার আলোচনা শুরু হয়েছে 'এলিয়েন মমি' নিয়ে।

গোটা ঘটনার নেপথ্যে রয়েছে 'মেক্সিকান নেভি মেডিক্যাল ডিপার্টমেন্ট'-এর প্রাক্তন ডিরেক্টর জোসে জালসের কিছু বয়ান। জোসে সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তিনি সম্প্রতি ২১ টি মমি নতুন করে পরীক্ষা করেছেন। তাঁর দাবি, মমিগুলিতে আঙ্গুলের ছাপ, হাড়ের কাঠামো, দাঁতের গঠন, পেশী এবং অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ সবই খুঁজে পেয়েছেন তিনি। তাঁর আরও দাবি ওই সব নমুনা 'আসল।'

জোসে জানিয়েছেন, তাঁর পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে এমন কিছু মমি রয়েছে, যারা অন্তঃসত্ত্বা। এই ধরনের নমুনা কৃত্রিম ভাবে তৈরি করা অসম্ভব বলে মনে করেন তিনি। গত ছয় বছর ধরে জালসে এবং তার দল মমিগুলির এক্স-রে, সিটি স্ক্যান, ফ্লুরোস্কোপি, ডিএনএ পরীক্ষা, ফরেনসিক পরীক্ষা, আঙ্গুলের ছাপ এবং কোষের নমুনা পরীক্ষা করেছেন। প্রসঙ্গত, ২০২৩ সালে বিতর্কিত সাংবাদিক জেইম মৌসান ঠিক একই রকম 'এলিয়েন মমি' আবিষ্কার করেছেন বলে দাবি করেন। মেক্সিকোর সংসদে গোটা ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। যদিও বিজ্ঞানীদের একটি বড় অংশের দাবি, মমিগুলি মোটেই ভিনগ্রহী প্রাণীর নয়। সেগুলি হয় নকল, নয়তো বিলুপ্ত কোনও প্রাণীর দেহাবশেষ। সবমিলিয়ে 'এলিয়েন' বিতর্ক থামার কোনও লক্ষণ আপাতত নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া