সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৯Akash Debnath
ভেবেছিলেন সোনার আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেবেন প্রেমিকাকে। যাতে প্রেমিকা চমকে ওঠেন তার জন্য সেই আংটি লুকিয়ে রেখেছিলেন কেকের ভিতর। ভেবেছিলেন খাবারের মধ্যে দিয়ে প্রেমের কাব্য রচনা করবেন দু'জনে। কিন্তু 'সে কেকে বালি'। ক্ষুধার রাজ্যে যে পৃথিবী সত্যিই গদ্যময় তা হাড়ে হাড়ে টের পেলেন প্রেমিক প্রবর। খিদের তাড়নায় আংটি সমেত কেক খেয়ে ফেললেন প্রেমিকা। এমনই ঘটনা ঘটেছে চীনে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই গোটা বিষয়টি হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
গোটা ঘটনা যাকে কেন্দ্র করে সেই তরুণী নিজেই ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন সমাজমাধ্যমে। দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা লিউ নামের ওই তরুণী লিখেছেন "পুরুষরা, দয়া করে বিয়ের আংটি খাবারের ভিতর লুকিয়ে রাখবেন না।" ঘটনার বিস্তারিত বিবরণও দিয়েছেন তরুণী। জানিয়েছেন, এক সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতে তাঁর মারাত্মক খিদে পেয়ে যায়। বাড়ি এসে দেখেন তাঁর মাংসের তৈরি একটি ফ্লস কেক তৈরি করেছেন প্রেমিক। খিদের তাড়নায় প্রেমিককে জিজ্ঞেস না করেই গোগ্রাসে কেক খেতে শুরু করেন তিনি। বেশ কিছুটা কেক খাওয়ার পর আচমকা শক্ত কিছু গলায় আটকায় তাঁর। তখনই ঘাবড়ে গিয়ে প্রেমিককে ডাকেন তিনি।
প্রেমিক এসে কেক পরীক্ষা করেই বুঝতে পারেন, তরুণীর গলায় আটকে থাকা ধাতব বস্তুটি আসলে লুকিয়ে রাখা আংটি। শেষ পর্যন্ত কোনওক্রমে তরুণীর গলা থেকে আংটি বার করা হয়। তবে বিপত্তির শিকার হলেও প্রেমিকের প্রস্তাবে না করেননি লিউ। গোটা বিষয়টি মজার ছলেই নিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?