বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | সরস্বতী পুজোয় 'ভাষা বিপ্লব', সংস্কৃতর পরিবর্তে বাংলা মন্ত্রে পুজো হল বাগদেবীর 

Riya Patra | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সরস্বতী পুজোয় রীতিমতো 'ভাষা বিপ্লব'। সংস্কৃত মন্ত্রের পরিবর্তে বাংলায় লেখা মন্ত্রে পুজো হল বিদ্যাদেবীর। পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন স্কুলে‌। ঘটনা চাক্ষুষ করতে গেছিলেন ভাষাবিদ পবিত্র সরকার, কবি অংশুমান কর। কবি মারুত কাশ্যপ কবিতার ছন্দে এই মন্ত্রের অনুবাদ করেছেন। ফলে শহর থেকে দূরে গ্রাম বাংলার সরস্বতী পুজোর এই ঘটনা যে অভিনব সেবিষয়ে অবশ্যই কোনও সন্দেহের অবকাশ নেই। 

দেবভাষা হলেও বর্তমান সময়ে সংস্কৃত ভাষার ব্যবহার সাধারণ সমাজে প্রায় নেই বললেই চলে। যদিও হিন্দু সমাজে সমস্ত দেবদেবীর পুজোর মন্ত্রই এই ভাষাতেই লেখা। ফলে অঞ্জলি দেওয়ার সময় যা উচ্চারণ করা হয় তার মর্মার্থ অনেকেই বুঝে উঠতে পারেন না বলে লোকেরা জানান। যা বেরিয়ে এল এই মিশনের এক ছাত্রের কথায়। ওই ছাত্র জানায়, সে প্রথমবার বাংলায় অঞ্জলি দিল। তার কথায়, 'এর আগে মানে না বুঝেই অঞ্জলি দিয়েছি। আজ মানে বুঝে অঞ্জলি দিলাম।' 

উদ্যোগের প্রশংসা করে পবিত্র সরকার বলেন, 'যা আমরা বুঝি তা আমাদের অনুভব করতে সুবিধা হয়। আমি অতশত না মানলেও এটা একটা বড় ঘটনা। মারুতকে অভিনন্দন একাজে হাত দেবার জন্য। সারদা মিশনকে ধন্যবাদ এইরকম একটা অনুভব তৈরির জন্য।' 

অনুবাদক মারুত কাশ্যপ জানান, 'প্রথমে অনেক দ্বিধা নিয়েই কাজে হাত দিয়েছিলাম। যত এগিয়েছে তৃপ্তি বেড়েছে। কবিতার ছন্দ গাঁথা হয়েছে মাধুর্য ফুটিয়ে তোলার জন্য।' সারদা মিশনের অধ্যক্ষ চন্দন সাঁধুখা বলেন, 'মা কে নিজের ভাষায় ডাকতে পারার আনন্দই আলাদা। আমরা মন্ত্র যে ভাষাতেই বলি না কেন, প্রার্থনা কিন্তু নিজের ভাষা বাংলাতেই করি। এই কাজটা যে এই বছর শেষ করা যাবে, ভাবিনি। এই মন্ত্র নিয়ে বইটি সাধারণের হাতে তুলে দেওয়া হবে আজ থেকেই।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া