শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | একবারেই নিটে প্রথম! সোশ্যাল মিডিয়া ছাড়লে কতটা পাল্টাতে পারে জীবন, বোঝাচ্ছেন নলিন

দেবস্মিতা | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪১Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: প্রথম চেষ্টায় নিট পাশ করেছেন তিনি। পেয়েছেন অভাবনীয় সাফল্য। কে সেই ব্যক্তি? রাজস্থানের সিকার জেলার বাসিন্দা নলিন খান্ডেলওয়াল ৭২০-এর মধ্যে পেয়েছেন ৭০১ নম্বর। এই স্কোর নিয়েই শীর্ষস্থান পেয়েছেন তিনি। জানা গিয়েছে, ২০১৯ সালের কৃতী নলিন খান্ডেলওয়াল। তিনি নয়া দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে যান। এই মুহূর্তে তিনি কোর্সের শেষ বর্ষে রয়েছেন। বর্তমানে তিনি কাজ করছেন মেডিকেল কলেজের ইন্টার্ন হিসেবে।

 

 

কীভাবে এই সাফল্য পেলেন তিনি? জানা গিয়েছে, প্রতিদিন প্রায় ১২-১৩ ঘন্টা পড়াশোনা করতেন নলিন। অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের জয়পুর কেন্দ্রে প্রতিদিন যেতেন ছ'ঘন্টা করে। এর পাশাপাশি বাড়িতে তিনি ছয় থেকে সাত ঘন্টা নিজের পড়ার কাজও চালাতেন।

 

 

কঠোর অধ্যবসায়ের মধ্যে নিজেকে রাখার জন্য তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেন। সবকিছু থেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। এমনকি ছিল না কোনও স্মার্টফোনও। শুধু একনাগাড়ে পড়াশোনা করতেন। তাঁর পরিবারও ছিল যথেষ্ট উচ্চবিত্ত। নলিনের বাবা রাকেশ খান্ডেলওয়াল ছিলেন একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ। তাঁর মা ভনিতা খান্ডেলওয়াল ছিলেন একজন চিকিৎসক, ছিলেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। 

 

 

তবে বাবা-মায়ের সেই গুণ পেয়েছিলেন তিনিও। সিবিএসই এর দশম শ্রেণিতে ৯২ শতাংশ এবং দ্বাদশের পরীক্ষায় ৯৫.৮ শতাংশ নম্বর পেয়েছিলেন। তবে শুধু পড়াশোনাই নয়, তিনি স্কেটিং, ক্রিকেট, কুইজিং, নাচ এবং স্কুল প্যারেড করতেন। একই সঙ্গে টেবিল টেনিস, বিতর্ক, অভিনয় এমনকী সঙ্গীতেও অংশ নিতেন ছোট থেকে। বহুমুখী প্রতিভার অধিকারী সেই যুবকই আজ সাফল্যের শীর্ষে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া