শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ধরাশায়ী 'মেক ইন ইন্ডিয়া', চিন এগিয়ে অন্তত ১০ বছর, মোদিকে তুলোধনা করে লোকসভায় বললেন রাহুল

RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় সোমবার লোকসভায় মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ভারত নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ, তাই বাজার চলে গিয়েছে চিনের হাতে। দেশের অর্থনীতি, বৈদেশিক, সীমান্ত সমস্যা, সামাজিক, রাজনৈতিক নানান বিষয়ে নিয়ে এ দিন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন রায়বরেলি কংগ্রেস সাংসদ। 

সোমবার ভাষণের গোড়ায় ভাষণের শুরুতেই রাহুল গান্ধী বলেন, "আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলে চলেছেন। আমরা এই করেছি, ওই করেছি, এই করছি। যে কোনও দেশ চলে উৎপাদন ও খরচের উপর ভর দিয়ে। অথচ, এ দেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বৃদ্ধি ঘটলেও দেশের সর্বসম্মিলিত কোনও উন্নতি ঘটেনি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছি। যার সুফল নিয়েছে চিন। আমরা চিনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের কড়ি নিয়ে যাচ্ছে চিন।"

রায়বেরেলির কংগ্রেস সাংসদের দাবি, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির '২০১৪ সালে উৎপাদনের অংশ ১৫.৩ শতাংশ থেকে কমে আজ ১২.৬ শতাংশে দাঁড়িয়েছে। এটি ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন। আমি দোষারোপ না করে বলছি যে, মেক ইন ইন্ডিয়া' প্রকল্প ভাল ছিল, উনি (প্রদানমন্ত্রী মোদি) চেষ্টা করেছিলেন, কিন্তু কার্যকর করতে ব্যর্থ হয়েছেন। ওনাকে মনে রাখতে হবে যে, আমাদের তুলনায় যে কোনও বিষয়ে চিন অন্তত ১০ বছর এগিয়ে আছে।"

লাদাখে চিনা আগ্রাসন নিয়ে এ দিন লোকসভায় মুখর হন রাহুল গান্ধী। প্রথমে অভিযোগ তুলে কংগ্রেসের এই সাংসদের প্রশ্ন, "লাদাখ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির দাবির সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বক্তব্যের অ-মিল রযেছে। দু'পক্ষের দাবি পরস্পর-বিরোধী। প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলছেন চিনা আগ্রাসন হয়নি। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী বলছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা চিন দখন করে রেখেছে। কোনটা ঠিক?" 

রাহুলের বক্তব্যের সময় সাময়িক হট্টগোল হয় লোকসভায়। বিতর্কে জড়ান পাল্টা স্পিকার ওম বিড়লা বলেন, "আপনি যা বলছেন তার প্রমাণ দেখাতে হবে সভাকে।"

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া