সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ১৬ বছর বয়সে তার ওজন ছিল মাত্র ২৭ কেজি। কোলের ছোট্ট মেয়েটিকে সেই ছোট্টটি-ই করে রাখতে চেয়েছিলেন বাবা-মা। তাই মেয়ে যাতে আকারে না বাড়ে তার জন্য ছোট থেকেই তাঁকে পর্যাপ্ত খেতে দিতেন না বাবা-মা। মেয়ের জন্ম শংসাপত্রে বছর বদলের চেষ্টা যেমন করেছিলেন, তেমনই মেয়েকে সবসময়ই ছোটদের পোশাক পরিয়ে রাখা হত। মিশতে দেওয়া হত না অন্যদের সঙ্গে। ফলে মেয়েটির মানসিক বিকাশও ঘটেনি। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিল এই মেয়ে। হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মা-বাবার এমন কীর্তি ধরা পড়ে। তারপরই ২০ বছর বয়সী ওক মহিলার বাবা-মাকে শিশু নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনাটি অস্ট্রেলিয়ার পার্থের এক অভিজাত এলাকার।
বছরের পর বছর এ ভাবে চলায় কিশোরীটি খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং অপুষ্টিতে ভুগছিল। ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। লাগাতে হয়ফিডিং টিউব। জানা গিয়েছে যে, ছোট মেয়ের মত গড়ন ধরে রাখতে ১৬ বছর বয়সে, কিশোরীর বাবা-মা তাঁকে প্রি-স্কুলের পোশাক পরিয়েছিলেন। বাড়িতেই পড়াশোনা করত সে এবং জীবনের বেশিরভাগ সময় আর পাঁচ জনের দৃষ্টির অগোচরে রাখা হত তাঁকে। মেয়েটি ব্যালে নাচ করত। তাঁর শীরির গঠন নিয়ে ব্যালে শিক্ষকরাও চিন্তিত ছিলেন।
আদালতকে আরও বলা হয়েছে, কিশোরীর শখ-ও তাঁর চেয়ে অনেক ছোট একটি শিশুর মতোই ছিল। তাঁর টয়লেট ব্যবহারে সাহায্যের প্রয়োজন ছিল, উইগলসের গানে গুনগুন করত এবং টিভি-তে ছোট বাচ্চাদের অনুষ্ঠান দেখত। মেয়েটির ঘরজুড়়ে রয়েছে ডিজনি রাজকুমারী এবং ডোরা দ্য এক্সপ্লোরার এবং থমাস দ্য ট্যাঙ্ক ইঞ্জিনের মতো প্রি-স্কুল-বয়সী টেলিভিশন সিরিজ। এছাড়াও, কিশোরীর দাঁত ব্রাশ করা এবং কলার খোসা ছাড়ানোর মতো দৈনন্দিন কাজে তাঁর বাবা-মায়ের সহায়তার প্রয়োজন ছিল। তাঁর মা তাকে পোশাক পরতে এবং চুল ব্রাশ করতে সাহায্য করতে থাকেন।
কঠোরভাবে লিখিত মন্তব্যে, বিচারক লিন্ডা ব্ল্যাক কিশোরীর বাবা-মাকে ভর্ৎসনা করেছেন। তাঁদের ছয় বছরের কারাদণ্ড দেন। বিচারক বলেন, "আপনার মেয়ের জন্য যা ভালো তার চেয়েও নিজেদের মতামতকে অগ্রাধিকার দেন। আপনি এমন একটি শিশু তৈরি করেছেন যে ২০ বছরের বেশি বয়সে স্বাধীন প্রাপ্তবয়স্ক হিসেবে কাজ করতে সক্ষম নয়। তাকে কখনও বড় হতে দেওয়া হয়নি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?