মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণ পরেই উড়ান। তার পরেই পৌঁছে যাবেন যে যাঁর গন্তব্যে, কিংবা এগিয়ে যাবেন গন্তব্যের দিকে এক ধাপ। অথচ বিপত্তি ঘটল ওই কিছুক্ষণ আগেই। উড়ানের ঠিক আগেই, বিমানে আগুন। নিজেদের প্রাণ বাঁচাতে, আতঙ্কে চিৎকার শুরু করলেন যাত্রীরা।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, উড়ানের ঠিক আগে, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, টেক্সাস বিমানবন্দর থেকে বিমান উড়ানের ঠিক আগেই যাত্রীরা বিমানের ডানায় আগুন দেখতে পান। স্বাভাবিক ভাবেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা তাঁদের বাঁচানোর জন্য চিৎকার শুরু করেন। ক্রু দের ডাকাডাকি করতে থাকেন। প্রায় সকলের মুখেই তখন, ‘প্লিজ আমাদের বাঁচান।‘

????#BREAKING: Numerous passengers were evacuated after United Airlines plane after it caught fire during takeoff

????#Houston | #Texas

A United Airlines flight from Houston to New York was evacuated after an engine fire forced the crew to abort takeoff, according to the FAA.… pic.twitter.com/bfoYcALkjW
— R A W S A L E R T S (@rawsalerts) February 2, 2025

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক যাত্রী ওই কঠিন মুহূর্তেও কোনওরকমে ভিডিও রেকর্ড করেছেন। তাতে তিনি আগুনের শিখার ভিডিও তুলে ধরেছেন।
যদিও বড় কোনও ক্ষতির ঘটনা ঘটেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, আতঙ্ক ছড়িয়ে পড়তেই, তৎক্ষণাৎ যাত্রী, বিমানকর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। জানা গিয়েছে, ওই মুহূর্তে বিমানে ১০৪জন যাত্রী ছিলেন। যাত্রীদের সেখান থেকে উদ্ধার করে বাসে করে টার্মিনালে পৌঁছে দেওয়া হয় সুরক্ষিতভাবে। পরে, অন্য এক বিমানে তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয় বলেও জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?