শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জন পূণ্যার্থীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মহাকুম্ভে ঘটে য়াওয়া বিভৎস ঘটনাকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করলেও জনসার্থ মামলাটি গ্রহণ করলেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাকারীর আইনজীবীকে এলাহাবাদ হাইকোর্টে এই ইস্যুতে মামলার আবেদন করার জন্য পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টে সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিবি সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল মহাকুম্ভে পদপিষ্ঠ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি। মামলাকারীর আবেদন ছিল, প্রয়াগরাজে সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার স্থাপন করার নির্দেশ দেওয়া হোক যাতে, নিজ রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সঠিক বার্তা দেওয়া যায়। মহাকুম্ভে বিভিন্ন ভাষায় ঘোষণা করা হোক এবং যে সব বোর্ড লাগানো হয়েছে তা একাধিক ভাষায় লাগানো হোক। যাতে ভিন রাজ্য থেকে এখানে আসা মানুষরা সেই বার্তা পড়তে ও বুঝতে পারেন। পাশাপাশি সব রাজ্য যোগী সরকারের সহযোগিতায় নিজ নিজ রাজ্য থেকে একটি করে ছোট মেডিক্যাল টিম এখানে কুম্ভে পাঠাক।
পাল্টা উত্তর প্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগির দাবি, এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টে ইতিমধ্যেই একই কারণে একটি আবেদন দাখিল করা হয়েছে। বেঞ্চ আইনজীবীকে মক্কেলের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে। ভিআইপি চলাচল সাধারণ ভক্তদের নিরাপত্তার উপর কোনও প্রভাব ফেলবে না বা বিপদ তৈরি করবে না এবং মহাকুম্ভে ভক্তদের প্রবেশ ও প্রস্থানের জন্য উপযুক্ত জায়গা থাকবে, এই মর্মে আদালতের থেকে আদেশ দেওয়ার আবেদন করেন মামলাকারী।
এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কুম্ভ সংক্রান্ত মামলাটি গ্রহণ করতে চাননি। তবে, উত্তরপ্রদেশ সরকারের থেকে তদন্তের স্ট্যায়াস রিপোর্ট চাওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?