সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

men are more likely to feel depressed after a break up says new study lif

লাইফস্টাইল | সম্পর্ক ভাঙলে পুরুষ না নারী বেশি আঘাত পান কারা? কী বলছে সাম্প্রতিক গবেষণা?

নিজস্ব সংবাদদাতা | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: "একটি বিচ্ছেদ থেকে পরের বিচ্ছেদে যেতে যেতে কয়েকটি দিন মাত্র মাঝখানে পাতা আছে মিলনের সাঁকো", কবি জয় গোস্বামীর এই কবিতার সঙ্গে নিজের মানসিক অবস্থা মেলাতে পারবেন এমন মানুষের অভাব নেই। সম্পর্ক থাকলে সম্পর্ক ভাঙার আশঙ্কাও থাকে। প্রেম হোক বা বিবাহ, বিচ্ছেদের পর মানসিক ভাবে ভেঙে পড়েন অনেকেই। কিন্তু নারী না পুরুষ, বিচ্ছেদে বেশি মর্মাহত হন কারা?

পুরুষেরা মহিলাদের তুলনায় সম্পর্কের বিষয়ে বেশি যত্নশীল, অন্তত বিজ্ঞান পত্রিকা 'বিহেভিয়ারল অ্যান্ড ব্রেইন সায়েন্সেস'-এ প্রকাশিত একটি নতুন গবেষণা তাই বলছে। সম্প্রতি বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটির গবেষকরা এই গবেষণা চালিয়েছেন। গবেষণাপত্রে জানানো হয়েছে, কোনও স্থায়ী  সম্পর্ক ভেঙে গেলে ছেলেরা অনেক বেশি মানসিক আঘাত অনুভব করেন। লিঙ্গবৈষম্য এবং বিষমকামী সম্পর্কের উপর মোট ৫০ টি গবেষণাপত্র পরীক্ষা করেছেন গবেষকরা।

গবেষণাটি আরও জানাচ্ছে, প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে নারীরাই সম্পর্ক ভাঙার পথে প্রথম পা বাড়ান। পিইউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষা তুলে ধরে বলা হয়েছে, পুরুষদের তুলনায় মহিলারা মায়ের কাছে (৫৪% বনাম ৪২%), বন্ধুর কাছে (৫৪% বনাম ৩৮%), পরিবারের অন্য সদস্যদের কাছে ( ৪৪% বনাম ২৬%) বা মনোবিদের কাছে (২২% বনাম ১৬%) নিজের একাকিত্বের কথা বলতে অনেক বেশি সাবলীল। গবেষকদের দাবি, এর কারণ মূলত সামাজিক পরিস্থিতি। বহু পুরুষ সম্পর্ক ভাঙার পরেও নিজের কষ্ট চেপে রাখাকে স্বাভাবিক বলেই মনে করেন। তবে মাথায় রাখতে হবে যে কোনও গবেষণাই বিতর্ক সাপেক্ষ। তাই এই গবেষণাটিকেই ধ্রুব সত্য মেনে নেওয়া উচিত নয় বলে মত বিশেষজ্ঞদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া