বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

playback singer Udit Narayan defends himself amid backlash over viral kiss videos with fans

বাণিজ্য | ‘…আরও বিখ্যাত হয়ে গেলাম’, তরুণী অনুরাগীর ঠোঁটে ঠোঁট গুঁজে চুম্বন বিতর্কে বিস্ফোরক উদিত!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: জোরকদমে অনুষ্ঠান করছিলেন উদিত নারায়ণ। মঞ্চ থেকে গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। এমন সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার নিয়ে হাজির হন এক তরুণী। দেখে এগিয়ে আসেন গায়ক। নিজস্বী তোলাকালীন হঠাৎ উদিতের গালে চুমু খেয়ে বসেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে পাল্টা ওই তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরেন উদিত নারায়ণ। ততক্ষণে হই হই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। এরপর সেখান থেকে তিনি দ্রুত সরে আসেন। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে গায়কের এই কীর্তি দেখে। অবশেষে মুখ খুললেন উদিত।

 

এই প্রসঙ্গে রাখঢাক না রেখে উদিত সপাটে জানিয়েছেন, নিজের ‘সেই’ ব্যবহারের মধ্যে কোনও নোংরামো খুঁজে পাননি তিনি। বরং তাতে ছিল স্নেহ। নিজের স্বপক্ষে গায়ক আরও  বলেন, “আজ পর্যন্ত নিজের গোটা কেরিয়ারে এমন কিছু করেছি কি যাতে আমার নিজের অথবা পরিবারের নাম বদনাম হয়? জবাব হল না। তাহলে এই বয়সে এমন কিছু করবই বা কেন যেখানে নিজের পরিবারের সুনাম নষ্ট হয়? আমার তো সবকিছুই অর্জন করা হয়ে গিয়েছে। ওই ভিডিওতে যা দেখা যাচ্ছে তা হল, আমার প্রতি অনুরাগীদের ভালবাসা এবং তাঁদের প্রতিও পাল্টা আমার ভালবাসা ও স্নেহবর্ষণ।”

 

 

 

 

তাহলে কি এতটুকুও অনুতপ্ত নন উদিত? গায়কের উত্তর, “আমাকে দেখে কি একবারও তা মনে হচ্ছে? আমার স্বরে কি কোনও খেদ ধরা পড়ছে? যা হয়েছে সবার সামনে হয়েছে। বলছি তো পুরো বিষয়টাতেই মিশে ছিল স্নেহ, ভালবাসা। এবার এর মধ্যে যাঁরা অশ্লীলতা খুঁজে পাচ্ছেন, তাঁদের জন্য আমার দয়া হয়। তবে তাঁদের কিন্তু আমার তরফে একটি বড় ধন্যবাদ প্ৰাপ্য। কারণ, তাঁদের জন্য আমি আরও বিখ্যাত হয়ে গেলাম!”


প্রসঙ্গত, এই বিষয়ে উদিত আগেও বলেছিলেন, “আমি যখন মঞ্চে গাই আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব।নয়তো আমি তেমন ধারার মানুষ নই।’’ এখানেই না থেমে এ প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, “আমি নিপাট ভদ্রলোক। অনুরাগীরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে আগ্রাহ্য কি করা যায়? দেখুন, অনুষ্ঠানে অনুরাগীরা আমার হাত ধরতে চায়, একটু ছুঁতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। তাই এ সব বিষয়ে বেশি মাথা না ঘামানোই উচিত।’’


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া