বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rupee hits record low compared to Dollar on Monday, fear of tariff war sparked globally

বাণিজ্য | দামে রেকর্ড পতন, ট্রাম্পের শুল্ক যুদ্ধে ডলারের তুলনায় আরও কমজোর টাকা

AD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ০২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: টাকার দামের রেকর্ড পতন। গত কয়েক দিন ধরেই ডলারের নিরিখে টাকার পতন অব্যাহত ছিল। আরও ৬৭ পয়সা কমল টাকার দাম। সোমবার ডলারের নিরিখে টাকার দর ৮৭.২৯-এ এসে দাঁড়িয়েছে। কানাডা, মেক্সিকো এবং চিনা পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক যুদ্ধের ফলেই রেকর্ড পতন ভারতীয় মুদ্রার। 

কানাডা এবং মেক্সিকোর পণ্য়ের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। চিনা পণ্যের উপরও ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ফরেক্স ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল বিশ্বজুড়ে ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধের প্রথম আঘাত। এ ছাড়াও বলা হয়েছে, ভারতীয় বাজার থেকে বিদেশী লগ্নিকারীরা টাকা তুলে নেওয়ায় টাকার পতন অব্যাহত। শনিবার সারা দিনে ১৩২৭ টাকা বাজার থেকে তুলে নিয়েছিলেন লগ্নিকারীরা। 

এপ্রিলেও টাকার দামে পতন ঘটেছিল। সেই সময় ডলার নিরিখে টাকার দাম ছিল ৮৩.৫৩। সেই সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে টাকার পতন বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। 

ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ৫.৫৭৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬২৯.৫৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল গত বছর জানুয়ারিতে। এর পর থেকেই টাকার পতন অব্যাহত। এর ফলে বিদেশি মুদ্রার ভান্ডারও কমতে শুরু করেছে। বর্তমানে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার ৬২৩.৯৮৩ বিলিয়ন ডলার। টাকার দামের পতন ঠেকাতে এই ভান্ডার থেকে আরবিআই বিপুল পরিমাণে ডলার খরচ করেছে। সেই কারণেই অনেকটা কমেছে বিদেশি মুদ্রার ভান্ডার। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া