বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ৭.৬ কোটিরও বেশি EPFO সদস্য এখন নিয়োগকর্তার যাচাইকরণ বা EPFO অনুমোদন ছাড়াই অনলাইনে নাম এবং জন্ম তারিখের মতো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে পারবেন। এই সুবিধাটি শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫ থেকে শুরু হয়েছে। এছাড়াও, কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (EPFO) ই-কেওয়াইসি ইপিএফ অ্যাকাউন্ট (আধারের সঙ্গে সংযুক্ত) সদস্যরা নিয়োগকর্তার হস্তক্ষেপ ছাড়াই আধার ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ব্যবহার করে সরাসরি অনলাইনে তাদের EPF স্থানান্তরের আবেদন দাখিল করতে পারবেন।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, EPFO সদস্যদের দ্বারা দায়ের করা প্রায় ২৭ শতাংশ অভিযোগ KYC সমস্যা সম্পর্কিত এবং এই সুবিধা চালু হওয়ার পর, সেইসব অভিযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও জামাম যে, কর্মীদের ব্যক্তিগত বিবরণ সংশোধনের অনুরোধগুলি প্রচুর কর্মী-সহ বড় অংশের নিয়োগকর্তাদেরও উপকৃত করবে।
শ্রমমন্ত্রী জানান, EPFO পোর্টালে যৌথ ঘোষণার প্রক্রিয়াও সহজ হয়েছে। এর ফলে কর্মীরা নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জাতী, পিতা/মাতার নাম, বৈবাহিক অবস্থা, স্ত্রী/স্বামীর নাম, কর্ম সংস্থায় যোগদান এবং ছাড়ার তারিখের মত ব্যক্তিগত তথ্যে সাধারণ ত্রুটিগুলি স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করতে পারবেন। এর জন্য, নিয়োগকর্তার দ্বারা কোনও যাচাইকরণ বা EPFO দ্বারা অনুমোদনের প্রয়োজন নেই। এই ধরনের ক্ষেত্রে কোনও সহায়ক নথিরও প্রয়োজন নেই।
এই সুবিধাটি সেই সদস্যদের জন্যই কার্যক হবে যাঁদের UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) ২০১৭ সালের ১ অক্টোবর তারিকের পরে জারি করা হয়েছিল (যখন আধারের সঙ্গে UAN নম্বর যাচাইকরণ করা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল)।
যদি UAN ২০১৭ সালের ১ অক্টোবরের এর আগে জারি করা হয়, তাহলে নিয়োগকর্তা EPFO-এর অনুমোদন ছাড়াইও বিবরণ সংশোধন করতে পারবেন। এই ধরনের ক্ষেত্রে সহায়ক নথির প্রয়োজনীয়তাও সরলীকৃত করা হয়েছে। কেন্দ্রয় মন্ত্রী জানিয়েছেন যে, শুধুমাত্র যেসব ক্ষেত্রে UAN আধারের সঙ্গে সংযুক্ত নয়, সেসব ক্ষেত্রেই যেকোনও সংশোধন নিয়োগকর্তার কাছে শারীরিকভাবে হাজির থেকে করতে হবে এবং যাচাইয়ের পরে অনুমোদনের জন্য EPFO-তে পাঠাতে হবে।
UAN নথিভুক্তকরণ প্রাথমিকভাবে কর্মচারীর জন্য নিয়োগকর্তার মাধ্যমেই করা হয়। অনেক কর্মচারীর ক্ষেত্রে, নিয়োগকর্তা নথিভুক্তকরণ প্রক্রিয়ার সময় বা পরে কর্মচারীর পিতা/স্বামীর নাম, বৈবাহিক অবস্থা, জাতী এবং পরিষেবার নানা বিবরণ দিতে ভুল করেন। এই ত্রুটিগুলি সংশোধন করার জন্য, কর্মচারীকে সহায়ক নথি-সহ অনলাইনে আবেদন করতে হত। সেই আবেদন নিয়োগকর্তা দ্বারা যাচাই করতে হত এবং অনুমোদনের জন্য EPFO-তেও পাঠানো হত। এই প্রক্রিয়াটিকে যৌথ ঘোষণা বলা হত।
২০২৪-২৫ অর্থবছরে নিয়োগকর্তারা EPFO-তে যে আট লক্ষ অনুরোধ পাঠিয়েছিলেন, তার মধ্যে দেখা গিয়েছে যে, মাত্র ৪০ শতাংশ অনুরোধ পাঁচ দিনের মধ্যে পাঠানো হয়েছিল, ৪৭ শতাংশ অনুরোধ ১০ দিন পরে পাঠানো হয়েছিল। এতে নিয়োগকর্তার গড় সময় লেগেছে ২৮ দিন। এই সরলীকরণের মাধ্যমে, ৪৫ শতাংশ ক্ষেত্রে, কর্মচারীরা আধার OTP যাচাইয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য তাৎক্ষণিকভাবে সংশোধন করতে সক্ষম হবেন। বাকি ৫০ শতাংশ ক্ষেত্রে, নিয়োগকর্তার মাধ্যমে সংশোধন করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?