বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এবার ৪ শতাংশ সুদে ৫ লক্ষ টাকা ঋণ পেতে পারেন আপনিও, জেনে নিন নিয়ম

RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাজেটে কৃষকদের জন্য বড় উপহার দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় প্রদত্ত ঋণের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত দেশের কোটি কোটি কৃষককে উপকৃত করবে। শুক্রবার সংসদে উপস্থাপিত ২০২৪-২৫ সালের অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে যে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত দেশে কিষাণ ক্রেডিট কার্ডের (কেসিসি) সংখ্যা ছিল ৭.৭৫ কোটি। কেসিসি-র আওতায় কৃষকদের ৯.৮১ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে।

কিষাণ ক্রেডিট কার্ড (কেসিসি) প্রকল্পটি ১৯৯৮ সালে শুরু হয়েছিল। এই প্রকল্পটি নাবার্ড (ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট) এর সুপারিশে বাস্তবায়িত হয়েছিল। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের জন্য ঋণ প্রক্রিয়াটিকে সহজ এবং সহজলভ্য করে তুলেছে, যার ফলে তারা সময়মত বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য কৃষি সরঞ্জাম কিনতে সক্ষম হয়েছে। কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং কৃষিকাজ সংক্রান্ত খরচ সহজেই মেটাতে কিষাণ ক্রেডিট কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ঋণ পরিষেবা ও কিষাণ ক্রেডিট কার্ডের সুদ-
কিষাণ ক্রেডিট কার্ডের (কেসিসি) আওতায় বর্তমানে কৃষকদের ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, যা এখন বাজেটে ৫ লক্ষ টাকা করা হয়েছে। কেসিসির সুদের হার বার্ষিক ৭ শতাংশ। সরকার কৃষকদের সুবিধায় সুদের উপর ভর্তুকিও দিয়ে থাকে। কৃষকরা সময়মত ঋণ পরিশোধ করলে তারা ৩ শতাংশ সুদের ভর্তুকি পায়। অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের কার্যকর সুদের হার মাত্র ৪ শতাংশ। 

কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ লাভের যোগ্য কারা?
কৃষি কাজের পাশাপাশি, মৎস্য, দুগ্ধ খামার, পশুপালন এবং উদ্যানপালনে নিযুক্ত চাষিরাও কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা পান। এর জন্য কিছু প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। যেমন ভারতীয় নাগরিক হওয়া এবং কৃষকের বয়স ১৮ থেকে ৭৫ বছরের মধ্যে হতে হবে। 

কিষাণ ক্রেডিট কার্ড কীভাবে দেওয়া হয়?
কিষাণ ক্রেডিট কার্ড পাওয়ার প্রক্রিয়া সহজ। কৃষকরা সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক এবং সমবায় সমিতি থেকে এই কার্ড পেতে পারেন। কিষাণ ক্রেডিট কার্ড অফলাইন এবং অনলাইন উভয়ভাবেই আবেদন করা যেতে পারে। কৃষক তাঁর নিকটতম ব্য়াঙ্ক শাখায় গিয়ে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদনপত্র পূরণ করতে পারেন। আবেদনের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, জমির কাগজপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

ঋণ পরিষেবা (অনলাইন আবেদন প্রক্রিয়া)
কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট ব্য়াঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ঋণের আবেদন করতে পারবেন। এখানে স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিষাণ ক্রেডিট কার্ড পাওয়ার অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়াটি ধাপে ধাপে হর্ণনা করা হল...

- এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট- https://sbi.co.in/web/personal-banking/home এ যান।
- তারপর কৃষি ও গ্রামীণ ট্যাবে যান।
- ফসল ঋণে যান এবং কিষাণ ক্রেডিট কার্ড বিকল্পটি নির্বাচন করুন।
- এখানে আপনি আবেদনপত্র পাবেন। সোটি ডাউনলোড করুন, পূরণ করুন এবং জমা দিন।

৩-৪ দিনের মধ্যে ব্যাঙ্ক নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং কিষাণ ক্রেডিট কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করবে।

কখন টাকা ফেরত দিতে হবে?
কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে, কৃষক পাঁচ বছরের জন্য ঋণ পান। পাঁচ বছর পর তা নবীকরণ করা হয়। কৃষককে বছরে দু'বার কিষাণ ক্রেডিট কার্ডের সুদ দিতে হয়। বছরে একবার, তাকে সুদের সঙ্গে পুরো ঋণের পরিমাণ জমা দিতে হয়। কৃষক পরের দিনই জমা করা মূলধন তুলতে পারেন। বছরে দু'বার সুদ পরিশোধ এবং একবার সম্পূর্ণ ঋণের পরিমাণ জমা দেওয়ার পরেই কৃষক সুদ ভর্তুকি পাওয়ার অধিকারী। যদি তা না করা হয়, তাহলে সংশ্লিষ্ট কৃষককে ৭ শতাংশ হারে সুদ দিতে হবে। যদি সুদ সময়মতো পরিশোধ না করা হয়, তাহলে অ্যাকাউন্টটি এনপিএ হতে পারে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া