শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | জঞ্জাল সংগ্রহে গৃহস্থ থেকে নেওয়া হবে টাকা! দেশের কোন পুরসভা এই সিদ্ধান্ত নিল

AD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৩৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জঞ্জাল সংগ্রহের মতো পরিষেবা পেতেও এ বার গাঁটের কড়ি গুণতে হবে গৃহস্থকে? কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য মুম্বাইবাসীদের থেকে কীভাবে টাকা আদায়ের বিষয়টি বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) আইনি পরামর্শ চেয়েছে। প্রতিটি বাড়িতে উৎপন্ন কঠিন বর্জ্য পরিচালনার জন্য প্রতি পরিবার থেকে প্রতি মাসে ১০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত ফি নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। ১৮৮৮ সালের মুম্বই পৌর আইনের অধীনে জনপরিষেবা বাধ্যতামূলক। কীভাবে সেই আইন সংশোধন করা যায় তা নিয়ে কাজ করছে বিএমসি।

বিএমসি-র এক আধিকারিক জানিয়েছেন, ডিসেম্বর থেকে এই নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। ২০১৬ সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকায় ফি নেওয়ার পরামর্শ ছিল। ওই আধিকারিক জানান, বিএমসি সেই নির্দেশিকা অনুসরণ করেই মুম্বই পৌর আইনে সংশোধন আনার চেষ্টা করছে। 

অন্য এক আধিকারিক বলেন, "ফি আদায়ের বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমরা আইনি পরামর্শ নিচ্ছি। ১৮৮৮ সালের এমএমসি আইন অনুসারে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা একটি বাধ্যতামূলক কর্তব্য। তাই এই ধরনের কোনও শুল্ক আদায়ের আগে, বিএমসিকে আইনটি সংশোধন করতে হবে।" তিনি আরও জানান, সর্বসম্মতিক্রমে প্রতি পরিবার থেকে ১০০ থেকে ১,০০ টাকা পর্যন্ত ফি আদায় করা হবে। যা বাড়ির আকার অনুসারে নির্ধারিত হবে এবং মাসিক ভিত্তিতে আদায় করা হবে। বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্যও একটি ভিন্ন হার থাকবে, যা আনুমানিক ৫০০ থেকে ৫,৫০০ টাকা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া