বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৩৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ১২ লক্ষ টাকা (বেতনভুক্তদের জন্য ১২ লক্ষ ৭৫ হাজার) করেছে কেন্দ্রে। শনিবার বাজেট বক্তৃতায় এই কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্র হঠাৎ আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৭ লক্ষ থেকে বৃদ্ধি করে ১২ লক্ষ করা হল কেন? রবিবার একটি সাক্ষাৎকারে সেই ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী।
তারঁ যুক্তি, সরকার প্রতি মাসে ১ লক্ষ টাকা আয়ের মানুষের উপর করের বোঝা কমাতে আয়কর ছাড়ের সীমা বৃদ্ধি করেছে। সকল স্তরের আয়ের করদাতাদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ''সরকার মনে করে, কেউ যদি গড়ে মাসে ১ লক্ষ টাকা আয় করেন তাহলে তাকে কর দিতে হবে না। আমরা দু'টি উপায়ে এটি অর্জন করছি। প্রথমত, আরও প্রগতিশীল কাঠামো তৈরি করার জন্য করের হার হ্রাস করে এবং দ্বিতীয়ত, বিভিন্ন আয়ের মানুষকে আরও স্বস্তি দেওয়ার জন্য।''
তিনি আরও বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিছু শ্রেণীর মানুষকে কেবল কর ছাড়ের বাইরেও অতিরিক্ত সুবিধা দেওয়া উচিত। তাই, একটি অতিরিক্ত ছাড় চালু করা হয়েছিল। করের হার হ্রাস সকলের জন্য প্রযোজ্য। কয়েকজন জন্য অতিরিক্ত ছাড় পাবেন। এর ফলে করদাতারা দ্বারা সঞ্চিত অর্থ নানা খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে ফিরে আসবে।"
কংগ্রেস জমানায় করের হারে তুলনা টেনে নির্মলা বলেন, “যদি আপনি ২০১৪ সালে কংগ্রেস সরকারের সঙ্গে আমাদের কাজের তুলনা করেন, তাহলে বলা যায় যে, জনগণের হাতে টাকা ফেরত দেওয়ার বিষয়টি সবসময়ই ছিল। ২০১৪ সালে কংগ্রেসের আমলে যাঁরা ৮ লক্ষ টাকা আয় করতেন তাঁদের এখন প্রায় ১ লক্ষ টাকা বেশি সাশ্রয় হচ্ছে। ২০১৪ সালে তাঁদের কর দিতে হত ১ লক্ষ টাকা, এখন তা শূন্য। যাঁরা ১২ লক্ষ টাকা আয় করতেন তাঁদের ২ লক্ষ টাকা কর দিতে হত। এখন শূন্য। এর অর্থ করদাতাদের ২ লক্ষ টাকা বেশি সঞ্চয় হবে।'' এখানেই থামেননি অর্থমন্ত্রী। তাঁর সংযোজন, "সকলের জন্য কর কমানো হচ্ছে। যাঁরা ২৪ লক্ষ টাকা আয় করেন তাঁদের ২০১৪ সালে ৫.৬ লক্ষ টাকা কর দিতে হত। এখন মাত্র ৩ লক্ষ টাকা দিতে হবে। অর্থাৎ ২.৬ লক্ষ টাকা সাশ্রয়। সুতরাং, যাঁরা ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন শুধু তাঁরাই উপকৃত হবেন না, বরং যারা বেশি আয় করেন তাঁরাও উপকৃত হবেন।" সীতারামন আরও যোগ করেন।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?