রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Indian Embassy Congo, asks Indian nationals in Bukavu to depart to safe place as civil war intensified

বিদেশ | বুকাভু ছেড়ে নিরাপদ স্থানে চলে যান, ভারতীয়দের সতর্ক করে দিল দূতাবাস

AD | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৩১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআর কঙ্গো)। কঙ্গোয় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ভারতীয়দের নিরাপদে স্থানে চলে যেতে বলল দূতাবাস। রাজধানী কিনশাসার ভারতীয় দূতাবাস থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, দক্ষিণ কিভুর বুকাভু ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে। আপৎকালীন পরিকল্পনাও তৈরি রাখতে বলা হয়েছে। 

দূতাবাসের নির্দেশিকায় বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠী এম২৩ বুকাভু থেকে মাত্র ২০-২৫ কিলোমিটার দূরেই রয়েছে। নিরাপত্তার খাতিরে সকল ভারতীয়কে নিরাপদে স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়াও, ভারতীয় নাগরিকদের জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে।  প্রয়োজনীয় পরিচয়পত্র এবং ভ্রমণের নথিপত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধ, পোশাক, খাবার, জল ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। বুকাভুতে অবস্থিত ভারতীয়দের দূতাবাসে পাসপোর্ট নম্বর, নাম, ঠিকানা পাঠিয়ে রাখতে বলা হয়েছে। আপতকালীন পরিস্থিতিতে +২৪৩ ৮৯০০২৪৩১৩ নম্বরে এবং cons.kinshasas@mea.gov.in মেল আইডিতে যোগাযোগ করতে বলা হয়েছে। 

কঙ্গোর সেনা এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর গত ছ’দিনের গৃহযুদ্ধে অন্তত ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। নিহতদের তালিকায় বহু সাধারণ মানুষ রয়েছেন বলেও ওই রিপোর্ট জানাচ্ছে। কঙ্গোর বেশ কিছু এলাকা ইতিমধ্যেই দখল নিয়েছেন বিদ্রোহীরা। এম২৩-কে ইন্ধন দিচ্ছে রোয়ান্ডা, এই অভিযোগ তুলেছে কঙ্গো। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রোয়ান্ডা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া