বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Old tax vs new regime, which is better after the Budget 2025

বাণিজ্য | পুরনো না নতুন কর কাঠামো, বাজেটের পর কোনটা ভাল আপনার জন্য, জেনে নিন বিস্তারিত

AD | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৩৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শনিবারের বাজেটে মধ্যবিত্তদের বড় স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন কর কাঠামো প্রকাশ করেছে কেন্দ্র। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন না পুরনো কর কাঠামো কোনটিতে সুবিধা বেশি মিলবে।

আগামী অর্থবর্ষে ১২ লক্ষ  টাকা অবধি কোনও আয়কর লাগবে না। সরকারি ও বেসরকারি সংস্থার চাকরিজীবীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় করা কোনও ব্যক্তির আর আয়কর দেওয়ার প্রয়োজন হবে না। ১২ থেকে ১৬ লক্ষ টাকায় করের হার ১০ শতাংশ। ১৬ থেকে ২০ লক্ষে ১৫ শতাংশ। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ। এরপর ২৪ লাখের বেশি আয় হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে। 

বাজেট বক্তৃতায় পুরনো কর কাঠামো নিয়ে কোনও কথা বলেননি নির্মলা। এর ফলে সেখানে কোনও বদল হচ্ছে না। পুরনো কর কাঠামোয় একগুচ্ছ ছাড় পাওয়া যেত। এতে আয়কর আইনের ৮০সি ধারায় পিপিএফ, ইএলএসএস, এলআইসি প্রিমিয়াম, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম। দু’লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণের সুদ, এইচআরএ এবং এলটিএতে ছাড় পান করদাতা।  ৮০ সিসিডি (১বি) ধারা অনুযায়ী এনপিএস প্রকল্পে জমার উপর ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এই কাঠামোয় ৮৭এ ধারা অনুযায়ী রিবেট সমেত বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করমুক্ত।

পুরনো এবং নতুন কর ব্যবস্থার মধ্যে পার্থক্য কোথায়-

• নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা আয়ের পরে কর বেশি দিতে হবে। পুরনো কর ব্যবস্থা তখনই লাভজনক যখন করদাতা কর-সঞ্চয়কারী প্রকল্পে ৫.২৫ লক্ষ টাকা বিনিয়োগ করবেন।

• যারা এইচআরএ ছাড়াই ১৩.৭৫ লক্ষ টাকা আয় করেন, তাদের জন্য পুরনো কর ব্যবস্থায় ৫৭,৫০০ টাকা কর দিতে হবে। নতুন ব্যবস্থায় যা ৭৫ হাজার টাকা। এটি ১৫.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য, তবে এর জন্য সঞ্চয় প্রকল্পে ৫.২৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এইচআরএ থাকলেও পুরনো কাঠামোয় সাশ্রয় বেশি।

• ২০ লক্ষ টাকা (বেতনভুক্তদের জন্য ২০.৭৫ লক্ষ টাকা) আয়ে নতুন কর কাঠামো পুরনো কর ব্যবস্থার চেয়ে ভাল। সঞ্চয় প্রকল্পে ৫.২৫ লক্ষ টাকা বিনিয়োগ করার পরেও, পুরনো কাঠামো ২.৪ লক্ষ টাকা কর দিতে হবে। যেখানে নতুন ব্যবস্থায় কেবল ২ লক্ষ টাকা কর দিতে হবে। কোনও ছাড় পাওয়া যাবে না।

• নতুন কর ব্যবস্থায় ২৪ লক্ষ টাকা আয়ে করদাতা ৬০,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। পুরনো ব্যবস্থায় সঞ্চয় প্রকল্পে ৫.২৫ লক্ষ টাকা বিনিয়োগের পরও ৩.৬০ লক্ষ টাকা কর দিতে হত। যা নতুন ব্যবস্থায় ৩ লক্ষ টাকা।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া