শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৪৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: গাড়ি চালান অথচ তাতে নেই এয়ার কন্ডিশনার! এরকম আবার হয় নাকি!! বিশেষ করে গরমের দিন হলে তো কথাই নেই কোনও। কিন্তু জানেন কি এর ফলে জ্বালানি খরচ কেমন হয়!
কোথাও যাবেন অমনি গাড়ি চাই। আর গাড়িতে উঠলেই ধোঁয়া ধুলো থেকে বাঁচতে অনেকেই কাঁচ তুলে দেন। এরপর চালিয়ে দেন এসি। আর যদি গরম লাগে তাহলে তো কথাই নেই। অনেকেই আছেন যাঁরা গরম থেকে বাঁচার জন্য এসি চালিয়ে দেন। অত্যন্ত গরম আবহাওয়ায় শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চল যে কোনও চারচাকার গাড়ির ক্ষেত্রে এটি করা হয়ে থাকে হামেশাই। সাধারণত, গাড়ির এসিতে রেফ্রিজারেটর থাকে যা তাপ শোষণ করে তাপ বাইরে ছেড়ে দেয়। কম্প্রেসারের চাপের ফলে জ্বালানি খরচ বেড়ে যায়। শুনে অবাক হলেও এটাই এখন ঘটছে বাস্তবে।
কী বলছে নতুন দেওয়া তথ্য? জানা গিয়েছে, দীর্ঘ সময়ের জন্য যখন বাতানুকূল যন্ত্র সর্বোচ্চ সেটিংয়ে দেওয়া থাকে, তখন এটি গড় মাইলেজকে উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেয় গবেষণা বলছে এমনটাই। যেমন, একটি চার চাকা গাড়ির ক্ষেত্রে সম্পূর্ণ জ্বালানি ভর্তি ট্যাঙ্ক নিয়ে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অথচ এসি না চালিয়ে সেই একই গাড়ি প্রায় ৬০০ থেকে ৬২৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এতটাই পার্থক্য হয়ে যায় এসি চালিয়ে ঘুরতে গেলে। এছাড়া ইঞ্জিনের আকারও পেট্রোল খরচের উপর বিপুল প্রভাব ফেলে। যেখানে দেখা যায়, ইঞ্জিন ঘন ঘন রিস্টার্ট করা হচ্ছে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই জ্বালানি বেশি পোড়ে।
তবে এই তাপমাত্রার ওঠানামার ওপর যে জ্বালানি নিয়ন্ত্রণ হয় সেটা প্রথম সামনে এল। অনেকসময়, যদি বাইরের আবহাওয়া ঠাণ্ডা থাকে তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে এয়ারকন্ডিশনার চালানোর প্রয়োজন হয় না। আর জ্বালানিও পোড়ে অনেক কম। তাই এবার বাইরে বেরোলেই গাড়ির কাঁচ তুলে দিয়ে এসি চালিয়ে দেওয়ার আগে অন্তত দু'বার ভাবুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?