শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৪০ হাজার টাকা ঋণ নিয়ে শ্যালিকাকে খুন ও গণধর্ষণ, কিন্তু শেষরক্ষা হল না, পুলিশের জালে জামাইবাবু

RD | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জামাইবাবুর সঙ্গে শ্যালিকার প্রেম, পরিণতি ভয়ঙ্কর। অভিযোগ, জামাইবাবুকে সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন শ্যালিকা। ফলে বাঁচার পথ পাচ্ছিলেন না জামাইবাবু। শেষমেষ ধার করে ভাড়াটে খুনি দিয়ে শ্যালিকাকে গণধর্ষণ করে, খুনের অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ২১শে জানুয়ারি উত্তরপ্রদেশের মিরাটের নানু খালের কাছে ঘটে। আশিস নামক এক ব্যক্তির সঙ্গে তাঁর শ্যালিকার সম্পর্ক ছিল। জিজ্ঞাসাবাদের আশিস স্বীকার করে যে, তাঁকে শ্যালিকা ব্ল্যাকমেইল করছিলেন, যা তাঁকে হত্যার পরিকল্পনায় ইন্ধন যুগিয়েছে। তিনি হাসপাতালের কর্মী শুভমের সাহায্য চেয়েছিলেন, যিনি পরে আরেক সহযোগী দীপককে নিয়ে এসেছিলেন।

মুজাফফরনগর গ্রামীণ পুলিশের পুলিশ সুপার আদিত্য বনশল বলেন, "শুভম আশিসকে বলেছিলেন যে তাঁর একজন পরিচিত ব্যক্তি সাহায্য করতে পারে। তারা ৩০,০০০ টাকার বিনিময়ে তাকে হত্যা করতে রাজি হয়েছিল। আশীষ ৪০,০০০ টাকা ধার নিয়েছিল, ১০,০০০ টাকা অগ্রিম এবং খুনের পর ২০,০০০ টাকা মিটিয়েছিল।"  

পুলিশ জানিয়েছে, আশিস, শুভম এবং দীপক পরিকল্পনা করে মহিলাকে স্কুটারে করে খালে নিয়ে গিয়েছিল। সেখানেই শ্বাসরোধ করে হত্যা করার আগে শ্যালিকাকে অশীস ও বাকি দু'জন গণধর্ষণ করেন। পরে পেট্রোল দিয়ে তাঁর দেহ পুড়িয়ে দেয়।

নির্যাতিতার পরিবার ২৩শে জানুয়ারি পুলিশে বাড়ির মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানায়। তদন্তের সময়, পুলিশ জানতে পারে যে তাকে শেষবার আশিস, শুভম এবং দীপকের সঙ্গে দেখা গিয়েছিল। অফিসাররা আশিসকে আটক করে, জিজ্ঞাসাবাদের সময় সে অপরাধ স্বীকার করে নেয়। পুলিশ সুপারের কথায়, "ফরেনসিক দল ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর দেহাবশেষ, পোড়া কাপড়, একটি আংটি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে।" একটি ব্যবহৃত এবং একটি অব্যবহৃত কনডমও পাওয়া গিয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া