শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে ২৯শে জানুয়ারি পদপৃষ্ট হয়ে ৩০ জন পূণ্যার্থী নিহত হয়েছেন। এখনও নিখোঁজ অনেকে। এই ভয়াবহ বিপর্যয়ের নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা। ওই দিন সঙ্গমে সক্রিয় থাকা ১৬০০০-র বেশি মোবাইল নম্বরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তবে এইসব নম্বর বেশিরভাগই এখন বন্ধ রয়েছে। সূত্রের খবর, কন্ট্রোল রুমে সংগৃহীত সিসিটিভি ফুটেজ থেকে ফেসিয়াল রিকগনিশন অ্যাপের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হচ্ছে।
এদিকে, বসন্ত পঞ্চমী উপলক্ষে সোমবার সকালে মহাকুম্ভে অনুষ্ঠিত হবে তৃতীয় অমৃত স্নান। ফলে সতর্ক পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সঙ্গম অঞ্চলে। চতুর্থ অমৃত স্নান ১২ ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমার দিন অনুষ্ঠিত হবে। আর শেষটি আগামী ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে অনুষ্ঠিত হবে।
গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় অমৃত স্নানের জন্য কুম্ভে প্রচর পূণ্যার্থী জড়ো হয়েছিলেন। আর অতিরিক্ত চাপেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে যায়। ৩০ জন নিহত হন। এছাড়াও ৬০ জনেরও বেশি ভক্ত আহত হয়েছেন। পুলিশের মতে, জনতা ব্যারিকেড ভেঙে অন্য দিকে অপেক্ষারতদের পিষে ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটে।
পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকার তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে। সেই কমিশনের সদস্যরা ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত রিপোর্ট আগামী এক মাসের মধ্যে জমা করবে কমিশন।
১২ বছর পর অনুষ্ঠিত এই মহাকুম্ভ ১৩ জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। মেলার আয়োজনকারী উত্তরপ্রদেশ সরকার আশা করছে যে, বিশ্বের বৃহত্তম এই আধ্যাত্মিক সমাবেশে প্রায় ৪০ কোটি তীর্থযাত্রীর সমাগম হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?