শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৪২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটকে 'অসাধারণ' বলে মন্তব্য করেছেন রেল, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাজেটে রেল নিয়ে এবার খুব বেশি সময় ব্যয় করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু, বাজেটে যা পেয়েছেন তা নিয়েই নখুশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, বাজেটে রেলের জন্য বিশাল বরাদ্দের মাধ্যমে ভারতীয় রেল সারা দেশে দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক রেল ভ্রমণ সম্প্রসারণ করতে প্রস্তুত। মন্ত্রীর কথায়, "আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ২০০টি নতুন বন্দে ভারত ট্রেন, ১০০টি অমৃত ভারত ট্রেন, ৫০টি নমো ভারত দ্রুত রেল এবং ১৭,৫০০টি সাধারণ নন-এসি কোচের সুবিধা দেশবাসী আশা করতে পারেন।"
বাজেটে রেলের জন্য ২,৫২,০০০ কোটি টাকা বরাদ্দ করায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর দাবি, "নতুন ট্রেন এবং আধুনিক কোচগুলি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সেবায় কাজে লাগবে।"
বাজেটে রেলওয়ের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪,৬০,০০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। রেলের নিরাপত্তা ক্ষেত্রে বাজেটে ১,১৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের পর সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেন, "বাজেট কেবল বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করে না। বরং আয়করের বোঝা কমিয়ে মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তিও প্রদান করে।"
কৌশলগত লাইন পরিচালনার ক্ষতিপূরণ বাবদ বরাদ্দও গত অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ সালের বাজেটে বাড়িয়ে ২,৭৩৯.১৮ কোটি টাকা করা হয়েছে।
জাতীয় প্রকল্পগুলির জন্য বাজার ঋণের ঋণ পরিশোধের জন্য এই অর্থবছরে ৭০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। এর ফলে, ভারতীয় রেলের নিট রাজস্ব ব্যয় এ বছরের বাজেট আনুমানিক ৩,০২,১০০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত অর্থবছরে ২,৭৯,০০০ কোটি টাকা ছিল।
এই অর্থবছরের মোট বাজেট সহায়তা ২০১৩-১৪ সালের তুলনায় প্রায় ৯ গুণ বেশি, ২৮,১৭৪ কোটি টাকা। ভারতীয় রেলওয়ে এই অর্থবছরের শেষ নাগাদ ১.৬ বিলিয়ন টন পণ্য পরিবহন করে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মালবাহী রেলওয়েতে পরিণত হওয়ার দৌড়ে রয়েছে।
ভারত ২০৪৭ সালের মধ্যে ৭,০০০ কিলোমিটার উচ্চ-গতির রেল নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। উচ্চ-গতির ট্রেন প্রতি ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে চলবে। রেলমন্ত্রী উল্লেখ করেছেন যে ২০২৫-২৬ অর্থবছরের শেষ নাগাদ ভারতীয় রেলে ১০০ শতাংশ বিদ্যুতায়ন হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?