সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কানাডা-চিন-মেক্সিকোর উপর চড়া হারে আমদানি শুল্ক আরোপ ট্রাম্পের! বিশ্ব-বাণিজ্য যুদ্ধের সূচনা?

RD | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মেক্সিকো ও কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ এবং চিন থেকে আমেরিকায় আমদানি হওয়া পণ্যের উপর ১০ শতাংশ নতুন শুল্ক বসানো হল। শনিবার শনিবার এই নির্দেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ নতুন এক বাণিজ্য যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি, এই সিদ্ধান্ত এক ট্রিলিয়ন ডলারের বেশি বার্ষিক বাণিজ্যে বড়সড় প্রভাব ফেলতে পারে মনে করা হচ্ছে।

ট্রাম্পের আদেশ অনুসারে, আগামী মঙ্গলবার রাত ১২.০১ থেকে সংশোধিত শুল্ক আদায় কার্যকর হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুসারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যার ফলে প্রশাসনের সংকট মোকাবিলার ক্ষমতা বাড়ল। 

ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিপূরণ বলে জানিয়েছেন। কিন্তু এর ফলে আমেরিকান ভোক্তাদের জন্য মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ট্রাম্প এই পদক্ষেপকে অবৈধ অভিবাসন এবং ফেন্টানাইল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকের চোরাচালান রোধে সংশ্লিষ্ট দেশগুলিকে চাপ দেওয়ার কৌশল বলে অভিহিত করেছেন ও দেশিয় উৎপাদন বৃদ্ধি, ফেডারেল রাজস্ব বৃদ্ধির উপায় হিসাবেও তুলে ধরতে মরিয়া। 

হোয়াইট হাউসের কর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, কানাডা থেকে জ্বালানি পণ্যের উপর মাত্র ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, তবে মেক্সিকান জ্বালানি আমদানিতে পুরো ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এছাড়াও, কানাডার জন্য, 'ডি মিনিমিস' মার্কিন শুল্ক ছাড় বাতিল করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ অবৈধ অভিবাসন এবং প্রাণঘাতী মাদক, বিশেষ করে ফেন্টানিল, আমাদের নাগরিকদের জীবন শেষ করে দিচ্ছে। মার্কিনিদের সুরক্ষা দেওয়া প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব।' হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ রয়েছে, কানাডা আমেরিকার জন্য তাদের সীমান্ত সুরক্ষিত না করা পর্যন্ত এই শুল্ক আরোপিত থাকবে। এছাড়া, আমেরিকানদের জীবন ধ্বংসকারী ফেন্টানাইল সংকটে চিন কেন্দ্রীয় ভূমিকা পালন করে, তাই তাদের উপর ১০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।

ট্রাম্পের এই পদক্ষেপের ফলে প্রতিশোধমূলক শুল্ক আরোপ হতে পারে বলে আশা করা হচ্ছে। যার ফলে আমেরিকার শীর্ষ তিন বাণিজ্যিক অংশীদারের সঙ্গে বার্ষিক দ্বিমুখী মার্কিন বাণিজ্যে ২.১ ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যাঘাত ঘটতে পারে। কানাডা এবং মেক্সিকো প্রতিশোধের হুমকি দিয়েছে, অন্যদিকে চিনও জানিয়েছে যে, তারা তাদের বাণিজ্য স্বার্থ রক্ষা করবে।

ট্রাম্পের আদেশের প্রতিক্রিয়ায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই পদক্ষেপের সমালোচনা করেছে। বলেছেন যে, বিষয়টির মোকাবিলা করা হবে।
মেক্সিকান রাষ্ট্রপতি ক্লডিয়া শাইনবাউমও প্রতিশোধের হুমকি দিয়েছেন। তবে তাঁর দাবি, ট্রাম্পের সিদ্ধান্তের জন্য তিনি 'ঠান্ডা মাথায় অপেক্ষা করবেন' এবং সংলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। চিনও তার বাণিজ্য স্বার্থ রক্ষা করার কথা জানিয়েছে। ওয়াশিংটনে বেজিং দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, "বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হয় না, এক্ষেত্রে কোনও পক্ষ বা বিশ্বর-স্বার্থে কাজ করে না।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া