শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ০৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আচমকা সম্পর্ক ভাঙার ঘোষণা করেন প্রেমিকা। হাতেপায়ে ধরেও প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারেননি। শেষমেশ দুঃখে থানায় ছুটলেন যুবক। পুলিশের কাছে বিচার চাইতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করলেন। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। শনিবার পুলিশ জানিয়েছে, যুবক একটি লিভ ইন সম্পর্কে ছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর লিভ ইন সঙ্গী সম্পর্ক ভেঙে বাড়িতে চলে যান। যুবক মাদকাসক্ত ছিলেন। নিত্যদিন মদ্যপানের জন্য ঝামেলা হত দু'জনের মধ্যে। এই কারণেই সম্পর্ক ভেঙে বাড়িতে ফিরে যান যুবকের প্রেমিকা।
দিন কয়েক আগে প্রেমিকার বাড়িতে যান যুবক। সকলের সামনে কান্নাকাটি করে প্রেমিকাকে ফিরে আসতে অনুরোধ করেন। কিন্তু প্রেমিকা তাতে রাজি হননি। সেদিন প্রেমিকার মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছিলেন যুবক। যার পরেই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রেমিকা। পুলিশ শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। থানায় হাজিরা দিলেও, সেখানেও তাণ্ডব শুরু করেন যুবক। থানার বাইরে দাঁড়িয়ে পুলিশের সামনেই বিষপান করেন।
বিষপানের পরেই ঘনঘন বমি করতে শুরু করেন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?