শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আটদিন মায়ের দেহের সামনে চুপচাপ বসে দুই মেয়ে, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে হতবাক পুলিশ

Pallabi Ghosh | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ মায়ের মৃত্যু। আকস্মিক মৃত্যুতে গভীর শোকে দুই মেয়ে। কিন্তু আটদিন পেরিয়ে গেলেও মায়ের দেহ সৎকার করলেন না। ঘরের মধ্যে মায়ের দেহ আগলে চুপচাপ বসেই রইলেন। শেষমেশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। দুই মেয়ের কাণ্ডে রীতিমতো হতবাক তারা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। মৃত মহিলার নাম, ললিতা। ২০২০ সালে আচমকা তাঁর স্বামী সংসার ছেড়ে বেরিয়ে যান। তারপর দুই মেয়েকে নিয়ে ঘর ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন। ২২ জানুয়ারি রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয় ললিতার। পরেরদিন সকালে ঘুম থেকে ডাকার সময় দুই মেয়ে টের পান, মা মৃত। 

বিষয়টি আত্মীয়স্বজনকে জানিয়েছিলেন। কিন্তু কেউই সাহায্য করতে এগিয়ে আসেননি। পুলিশ সূত্রে জানা গেছে, চরম আর্থিক অনটন ছিল সংসারে। মায়ের দেহ সৎকারের জন্য টাকা জোগাড় করতে পারেননি দুই মেয়ে। প্রতিবেশীদের কাছ থেকেও সাহায্য চেয়েছিলেন। আটদিন এভাবেই মায়ের দেহ নিয়ে ঘরে বসেছিলেন তাঁরা। 

ঘর থেকে দুর্গন্ধ বের হতেই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই মেয়েকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে তারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া