শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রাস্তার কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত চার বছরের শিশু! পা-কোমর-উরুতে গভীর আঘাত

RD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক:  দু'টি কুকুরের আক্রমণে গুরুতর জখম হল চার বছরের এক শিশু। ঘটনা তেলেঙ্গানার হায়দ্রাবাদের। শুক্রবার রাজেন্দ্রনগর এলাকার গোল্ডেন হাইটস কলোনিতে ঘরের পাশে রাস্তায় যখন শিশুটি খেলছিল, তখন কুকুরের আক্রমণের ঘটনা ঘটে। জানা গিয়েছে, কোনও উস্কানি ছাড়াই ওই দু'টি কুকুর শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে।

পরিস্থিতি উদ্বেগজনক হলেও, শিশুটির মা দ্রুত পদক্ষেপ করেন। ফলে কুকুর দু'টি শিশুটিকে ছেড়ে দিয়ে পালায়। শিশুটির পা, কোমর এবং উরুতে গুরুতর আঘাত লাগে। আক্রমণের পর শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাস্তার কুকুরের সংখ্যা ক্রমশ বাড়ছে। শিশুটির উপর আক্রমণের ঘটনায় চিন্তিত পুর-কর্তারা। কুকুর ধরতে অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

হঠাৎ কুকুর কামড়াল। চিকিৎসকের কাছে যেতে সময় লাগবে, সেই সময় কী করবেন?

কুকুর কামড়ালে র‌্যাবিস নামক এক ধরনের জীবাণু শরীরে যায়। তার থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। ফলে কুকুর কামড়ানোর পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। প্রথমে, যে অংশে কুকুর দাঁত বসিয়েছে বা আঁচড়েছে, সে জায়গাটি ভাল করে ধুয়ে নিতে হবে। গরম জল ব্যবহার করলে ভাল। তা হলে সব রকম জীবাণু সেখান থেকে ধুয়ে যাবে। পারলে সেখানে একটু অ্যান্টিসেপ্টিক লাগান। তারপর অংশটি ব্যান্ডেজ করে রাখুন। না থাকলে গোলমরিচ গুঁড়ো লাগানো যেতে পারে। কষ্ট হলেও বিষ নষ্ট হয়ে যাবে। এছাড়াও, আক্রান্ত স্থানে হলুদ বাটাও দিতে পারেন। এর অ্যান্টিসেপ্টিক গুণ তাড়াতাড়ি ক্ষতস্থানের আশপাশে থাকা জীবাণু নষ্ট করে দিতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া