শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশ-সহ সমগ্র উত্তর ভারত ঠান্ডা থেকে স্বস্তি পেয়েছে। তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বদলাচ্ছে আবহাওয়া, উত্তরপ্রদেশ-সহ অনেক রাজ্যে বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর অনুসারে, উত্তরপ্রদেশে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অর্থাৎ তিন দিন ধরে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চল এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার রাত এবং রবিবার সকালে উত্তর ভারতে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘন্টায় পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়ে ঘন কুয়াশা দেখা গিয়েছিল। চণ্ডীগড়, সিকিমেও কুয়াশা ছিল। এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাত হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীর, লাদাখে ১ ও ২ ফেব্রুয়ারি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ১ ফেব্রুয়ারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, ৩ ফেব্রুয়ারি একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। যার ফলে আবহাওয়ার পরিবর্তন হবে।
জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে ৩ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টিপাত হতে পারে। ৩ ও ৪ ফেব্রুয়ারি হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি, ১ ফেব্রুয়ারি লাক্ষাদ্বীপেও বৃষ্টিপাত হতে পারে।
আগামী তিন দিন উত্তর ভারতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে, এই সময়ের মধ্যে পাহাড়ি রাজ্যগুলির তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে তার পরে তাপমাত্রা তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। কুয়াশা পরিস্থিতির কথা বলতে গেলে, ২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মণিপুরে ইত্যাদিতে কুয়াশা পড়বে।
এদিকে বঙ্গেও শীত প্রায শেষের পথে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। তবে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া কয়েকটি জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রির বেশি ওঠেনি। পূর্বাভাস বলছে, আগামী দু'দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?