রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : সাপ। নামটি শুনলেই কেমন যেন লাগে। প্রকৃতির আদি সময় থেকেই সাপ প্রতিটি প্রাণীর কাছে ভয়ের। সাপকে সকলেই নিজের শত্রু বলে মনে করেন। বিশ্বের বেশিরভাগ সাপের বিষ থাকে। সেখানে ভয় না পাওয়ার কোনও কারণ নেই। তবে এমন একটি সাপ রয়েছে যে খুব শান্ত। বিষ নেই।
কর্ন স্নেক হল পৃথিবীর সবথেকে শান্ত সাপ। একে বহু মানুষ নিজের বাড়িতে পুষে রাখেন। এদের শান্ত স্বভাবের জন্য এরা সকলের কাছে প্রিয়। এর কোনও বিষ নেই। ফলে একে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। দক্ষিণপূর্ব ইউনাইটেড স্টেটে পাওয়া যায় এই সাপটি।
একে দেখে অনেকেই বিষাক্ত বলে মনে করে থাকেন। সেই কারণে একে দেখলেই অনেকে মেরে ফেলেন। এই করে এই সাপের বংশ অনেকটাই কম হয়েছে। তবে অনেকেই জানেন না এদের কোনও বিষ নেই। সরীসৃপ প্রজাতির হলেও এই সাপের মধ্যে কোনও বিষ থাকে না। ফলে মানুষরা এই সাপ পুষতে পছন্দ করে থাকেন।
ঘরে থাকা ছোটো ইঁদুর, পাখি, ডিম খেয়ে বেঁচে থাকে এই সাপটি। ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে এই সাপ। তবে বনে থাকলে এটি ৩২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। জঙ্গল, মাঠ, খামার, ঘরে, পুরোনো বাড়িতে এই সাপ থাকতে পছন্দ করে। তবে যদি কেউ একে বাড়িতে নিয়ে আসেন তাহলে তিনিও একে রাখতে পারেন।
ছোটো শিকার খেতে পছন্দ করে বলে এর হিংস্রতা বেশি থাকে না। যদি ছোটো থেকে একে ঘরে নিয়ে এসে পোষা যায় তাহলে অন্য পোষ্যর মতো এটি অতি সহজেই পোষ মেনে যায়। একবারে এরা ১২ থেকে ২৪ টি বাচ্চা দেয়। সেগুলি নিজেরাই বড় করে তোলে। শান্ত স্বভাব হলেও অতি দ্রুত এরা গাছে চড়তে পারে। অন্য আক্রমণ থেকে বাঁচতে এরা লুকিয়ে থাকতেই পছন্দ করে। এদের শান্ত স্বভাব এদেরকে বাকি সাপেদের থেকে আলাদা করেছে। বিষধর সাপেদের থেকে এরা দূরে থাকতেই পছন্দ করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?