বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি টাকার প্রতারণা চক্রের হদিস মিলল নিউটাউনে। প্রায় দেড় মাসে কোটি টাকা প্রতারণার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুবাই যোগের খোঁজ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের সিই-১৩২ নম্বর বাড়িতে একটি অফিস খোলা হয়েছিল। সেখান থেকেই চলত প্রতারণা চক্র। সেই অফিসে হানা দিয়ে উদ্ধার হয়েছে প্রচুর নথি, ১০০টি সিম কার্ড, ১০০টি ব্যাঙ্কের পাসবই, ১০০টি এটিএম কার্ড। শনিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। ধৃতরা মূলত উত্তরাখন্ড ও ছত্রিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, এখন যুব সমাজ অনলাইন গেমে মত্ত। আর সেই অনলাইন গেম খেলতে গিয়েই নিঃস্ব হচ্ছেন অনেকেই। পুলিশ সূত্রে খবর, দুবাই থেকে পরিচালিত হওয়া একটি অনলাইন গেমের প্রতারণা চক্র নিউটনের সিই ব্লকে গত এক মাসেরও বেশি সময় ধরে অফিস খুলে কোটি টাকা মতো প্রতারণা করছিল। নিউটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সেই অফিসে হানা দেয়। সেখান থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। এরা মূলত উত্তরাখান্ড এবং ছত্রিশগড়ের বাসিন্দা। তল্লাশি চালিয়ে অফিস থেকে বহু নথি, সিম কার্ড, এটিএম কার্ড এবং পাসবই উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এই গেম যারা ডাউনলোড করেছিলেন তাঁদের প্রথমে একটি নির্দিষ্ট টাকা জমা দিয়ে খেলা শুরু করতে হয়েছিল। প্রথমদিকে জেতা টাকা ফুরিয়ে গেলেও পরবর্তীতে যখন বেশি পরিমাণ টাকা দিয়ে তাঁরা গেম খেলতে শুরু করেন। তখন তাঁদের জেতা টাকা তুলতে করতে গেলে নানা অজুহাত দেখাতে শুরু করে সংস্থা। এইভাবে তাঁরা আর জেতা টাকা ফেরত পাননি। প্রতারণা শিকার হতে হয় তাঁদের। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে কোথায় কোথায় অফিস রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেবে বলে পুলিশ সূত্রে খবর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?