শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : জানুয়ারির শেষ থেকেই বেড়েছে গরম। তাই বছরের শুরুর প্রথম মাসই ফের নতুন করে চিন্তা জাগিয়েছে পরিবেশবিদদের মনে। এবার ফেব্রুয়ারি মাসের পালা। সেখানেও দেখা গিয়েছে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ভারতের বিভিন্ন প্রান্তেই বাড়ছে এই তাপমাত্রা। হিসাব বলছে এটি তৃতীয় উষ্ণতম জানুয়ারি। এর আগে ১৯০১, ১৯৫৮ এবং ১৯৯০ সালে এই ধরণের গরম দেখেছিল সকলে।
দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে অনেকটাই ফারাক লক্ষ্য করা গিয়েছে। উত্তর ভারত থেকে শুরু করে রাজস্থান সর্বত্রই বাড়ছে তাপমাত্রার পারদ। জম্ম-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডে খানিকটা শীতের আমেজ থাকলেও তা কতদিন চলবে তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে আগামী কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অংশে গরম চলবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আইএমডি জানিয়েছে উত্তর ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখান থেকে দেখতে হলে কৃষকদের কাছে বাড়তি সমস্যা তৈরি হতে পারে। সময়ের আগে যদি ফসল কেটে নিতে হয় তাহলে তাদের চাষ মার খাবে। এমনিতেই ফেব্রুয়ারি মাসে খুব একটা বেশি কিছু চাষ হয় না। সেদিক থেকে দেখলে যদি বৃষ্টি দেখা যায় তাহলে সেটা হবে বাড়তি মাথাব্যথা।
আবহাওয়া দপ্তর মনে করছে চলতি বছরে নিজের পথ বদলে নিয়েছে লা নিনা। ফলে সেখান থেকে যখন শীতের আমেজ থাকার কথা সেখান থেকে গরম অনুভব হচ্ছে। চলতি বছরে ফের শীত আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হটাৎ করে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রতিটি মানুষের দেহে নানা ধরণের রোগ তৈরি হতে পারে। সেটাও বাড়তি মাথাব্যথা হিসাবে সামনে আসবে।
তবে আবহবিদরা মনে করছেন, নিজের জায়গা থেকে ফের সরে যাচ্ছে লা নিনা। যদি সে ফের নিজের আসল জায়গায় ফিরে যেতে পারে তাহলে সেখান থেকে ফের শীত ফিরতে পারে। যদিও তার সম্ভাবনা যথেষ্ট কম রয়েছে। জানুয়ারি থেকে বিদায় নিয়েছে শীত। এবার ফেব্রুয়ারি মাস থেকেই যদি বাড়িতে পাখা বা এসি চলতে শুরু করে তাহলে সেখানে অবাক করা বিষয় হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?