বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার এমএসএমই বা অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ঋণ বৃদ্ধির ঘোষণা করেছেন। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির জন্যই কেন্দ্রের এই উদ্যোগ। উচ্চতর দক্ষতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং মূলধন জোগাড়ে সহায়তা করার জন্য, সমস্ত স্তরের এমএসএমই-এর বিনিয়োগ এবং টার্নওভার সীমা যথাক্রমে ২.৫ এবং ২ গুণ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী ৫ বছরে ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি ১.৫ লক্ষ কোটি টাকা লোন দেওয়া হবে।
নির্মলা সীতারমনের মতে, সরকার ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগের জন্য ঋণ গ্যারান্টি কভার বর্তমান ৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত বাড়াচ্ছে। তিনি বলেন, "আগামী পাঁচ বছরে অতিরিক্ত ১.৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে। স্টার্টআপগুলির জন্য, ঋণ গ্যারান্টি কভার বর্তমান ১০ কোটি টাকা থেকে ২০ কোটি টাকায় উন্নীত করা হবে। ২৭টি সেক্টরে ঋণের জন্য গ্যারান্টি ফি ১ শতাংশে কমিয়ে আনা হবে।" কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, "এই পদক্ষেপ আত্মনির্ভর ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবে।"
বর্তমানে, ১ কোটিরও বেশি নথিভুক্ত এমএসএমই, ৭.৫ কোটি লোকের কর্মসংস্থান করে। এমএসএমই উৎপাদন দেশের মোটস উৎপাদনের ৩৬ শতাংশ, যা ভারতকে দুনিয়ার অন্যতম উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করেন নির্মলা সীতারমন। ভারতের মোট রপ্তানির ৪৫ শতাংশই এমএসএমই পণ্য।
সরকার উদ্যম পোর্টালে নথিভুক্ত ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ডও চালু করবে - যার সীমা ৫ লক্ষ টাকা। অর্থমন্ত্রী জানান, প্রথম বছরে কমপক্ষে ১০ লক্ষ কার্ড চালু করা হবে। এছাড়াও, সরকার ৫ লক্ষ প্রথমবারের মত আসা মহিলা, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) উদ্যোক্তাদের জন্য ২ কোটি টাকার মেয়াদী ঋণ চালু করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?