সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অর্থমন্ত্রীর বাজেট পেশের শাড়িতে বাংলার পড়শি রাজ্যের শিল্প, জানেন সেই মধুবনী শাড়ির কী বিশেষত্ব?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: শনিবার অষ্টমবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে তাঁর সরকার। তবে শুধুই বাজেট পেশের ক্ষেত্রে নয়, স্টাইল স্টেটমেন্টেও নজির গড়েছেন নির্মলা। তাই বাজেটের দিন দেশের অর্থনৈতিক পরিস্থিতি সঙ্গে বরাবরই শাড়ির জন্যও শিরোনামে থাকেন অর্থমন্ত্রী। এবার বিহারের মধুবনী শাড়ি পরে বাজেট পেশ করলেন তিনি। 

প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের শাড়ি পরেই দেখা যায় নির্মলাকে। সেই সব শাড়ির ভাঁজে ভাঁজে থাকে ভিন্ন  বার্তা। এবছরও তাঁর অন্যথা হয়নি। আজ বাজেটের দিন  মধুবনী কাজ করা সোনালি পাড়ের সাদা শাড়ি পরেছেন নির্মলা। যার সঙ্গে রয়েছে গাঢ় লাল রঙের কনট্রাস্ট ব্লাউজ। কপালে ছোট্ট টিপ ও সামান্য হালকা সোনার গয়না ছিল হাতে, কানে ও গলায়। আর হাতে সেই লাল বাজেট খাতা। এভাবেই বাজেট পেশ করতে হাজির হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

মধুবনী শিল্প বিহারের মিথিলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। শিল্পীরা রং-তুলির মাধ্যমে কাপড়ের উপর জটিল জ্যামিতিক নিদর্শন, প্রকৃতি-ফুলের নকশা এবং পৌরাণিক কাহিনি ফুটিয়ে তোলেন। এই শিল্পকলা প্রাণবন্ত রং, সূক্ষ্ম রেখা এবং প্রতীকী উপস্থাপনার জন্য পরিচিত। দেশীয় শিল্পের এই শাড়ি সকলের সামলে তুলে ধরলেন নির্মলা। 

অর্থমন্ত্রীর শাড়ির পিছনে আরও একটি কাহিনী রয়েছে। ২০২১ সালে বিহারের দুলারি দেবীকে পদ্মশ্রী সম্মান দেয় মোদি সরকার। এর আগে অর্থমন্ত্রী ক্রেডিট আউটরিচ কার্যক্রমের জন্য মিথিলা আর্ট ইনস্টিটিউটে গিয়েছিলেন। যেখানে তিনি দুলারি দেবীর সঙ্গে দেখা করেন৷ পরে অর্থমন্ত্রীকে একটি শাড়ি উপহার দেন পদ্মপুরস্কার প্রাপক। যা বাজেটের দিন নির্মলাকে পরার অনুরোধ করেন তিনি। জানা যায়, দুলারী দেবীর কথা রাখতে এদিন ওই শাড়ি পরে বাজেট পেশ করেন নির্মলা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া