বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিরাট স্বস্তি মধ্যবিত্তদের জন্য। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না।
নতুন কর কাঠামো-
০ থেকে ৪ লক্ষ টাকা- কোনও কর নেই
৪-৮ লক্ষ টাকা- ৫ % আয়কর
৮-১২ লক্ষ টাকা - ১০% আয়কর
১২-১৬ লক্ষ টাকা - ১৫% আয়কর
১৬-২০ লক্ষ টাকা - ২০% আয়কর
২০-২৫ লক্ষ টাকা - ২৫% আয়কর
২৫ লক্ষ টাকার উপরে - ৩০% আয়কর
শনিবার, বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তবে বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৭৫ হাজার টাকাই রাখা হয়েছে। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্যও বাজেটে রেহায় দিয়েছেন নির্মলা। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ১ লক্ষ টাকা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থাৎ, ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না।
সোমবার (৩রা ফেব্রুয়ারি) সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে দাবি নির্মলা সীতারমণের।
এই পরিবর্তন সরাসরি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির করদাতাদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন কর কাঠামো ভোগ্যব্যয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যা অর্থনীতির বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে।
২০২০ সালের বাজেটে নতুন কর কাঠামো চালু করে নরেন্দ্র মোদী সরকার। এতে আয়ের নিরিখে মোট ছ’টি স্ল্যাবের ভিত্তিতে কর নিচ্ছে কেন্দ্র। নতুন কর কাঠামো অনুযায়ী, বছরে তিন লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারীদের কোনও কর দিতে হয় না। বছরে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ ৫ %। সাত লক্ষ এক টাকা থেকে শুরু করে বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০%। বার্ষিক আয় ১০ লক্ষ এক টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হলে কর দিতে হয় ১৫%। আর ১২ লক্ষ এক টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০% এবং বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয় হলে করের পরিমাণ ৩০%। নতুন কর কাঠামোয় ৮০সি ও ৮০ডি ধারা অনুযায়ী কোনও ছাড় পাওয়া যায় না। তবে করদাতারা স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পান। ২০২৪ সালে বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ২৫ হাজার টাকা। অন্য দিকে পুরনো কর ব্যবস্থায় একাধিক ছাড়ের সুবিধা রয়েছে। এতে পিপিএফ, ইএলএসএস, এলআইসি প্রিমিয়াম, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম, দু’লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণের সুদ, এইচআরএ এবং এলটিএতে ছাড় পাবেন করদাতা। এতেও করের স্ল্যাব ছ’টি। বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হয় না কোনও কর। বার্ষিক আড়াই লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের পরিমাণ ৫%। পরবর্তী ধাপগুলিতে ১০, ১৫, ২০ এবং ৩০ শতাংশ হারে কর দিতে হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?