শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কিষাণ ক্রেডিট কার্ডের বরাদ্দ ৩ লক্ষ থেকে বেড়ে হল ৫ লক্ষ টাকা, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Sumit | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ০৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক :  বাজেট পেশের আগেই বিরোধীদের তুমুল গন্ডগোল। তবে তার মধ্যেই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে টানা ৮ বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। ২০২৫-২৬ সালের বাজেট পেশ করলেন। এবারের বাজেটে মধ্যবিত্তের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। ৭০ শতাংশ মহিলা যেন অর্থনীতিতে অংশ নেয় সেদিকে জোর দেওয়া হয়েছে বাজেটে। 


বাজেটে গ্রামীণ অর্থনীতিতে জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থানেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অন্তর্গত বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজে দেশের সকল রাজ্যের সঙ্গে যুক্ত করে কাজ করা হবে। 


এদিন নিজের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, উৎপাদনশীলতা আরও বাড়ানোর দিকে জোর দেওয়া হবে। সেচের প্রতি বিশেষ নজর থাকবে। গ্রামের অর্থনীতিতে  ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তা নেওয়া হবে। ১০ বছর আগে ডাল উৎপাদনে আত্মনির্ভর হয়েছে ভারত। আগামী ৫ বছরে আরও উন্নতির টার্গেট থাকছে। 

 


৬ বছরের প্রকল্প নেওয়া হবে ডাল উৎপাদনে। কেন্দ্রীয় সংস্থার কৃষকদের কাছ থেকে সরাসরি ডাল সংগ্রহ করবে। একইসঙ্গে সব্জি উৎপাদনে জোর দেওয়া হবে। দেশে বর্তমানে সব্জি এবং ফলের চাহিদা বাড়ছে তাই উৎপাদন বাড়বে। বিহারে মাকানা বোর্ড তৈরি করা হবে। মাকানা বোর্ড কৃষকদের সহায়তা করবে। কৃষকদের উচ্চ উৎপাদনশীল বীজ দেওয়া হবে। 

 


মৎস্য উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয়। এখানে আরও বেশি সম্ভাবনা রয়েছে। এই কারণে আলাদা ইকোনমিক জোন তৈরি করা হবে। তুলো চাষীদের জন্য ৫ বছরের নতুন প্রকল্প করা হবে। ফলে তুলো চাষ বৃদ্ধি পাবে। এই কাজে কৃষকদের প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তির সহায়তা দেওয়া হবে।
কেসিসিতে সার পাবেন কৃষকরা। সরকার তিনটি ইউরিয়া প্ল্যান্ট খুলেছে পূর্ব ভারতে। ইন্ডিয়া পোস্ট অফিসের প্রচুর নতুন শাখা খোলা হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কাজে একে ব্যবহার করা হবে। এর মাধ্যমে ব্যবসা বাড়বে। কিষাণ ক্রেডিট কার্ড ৩ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হল।


এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এমএসএমই দেশের দ্বিতীয় বৃদ্ধির ইঞ্জিন। ৭.৫ কোটি এখানে কর্মসংস্থান হয়েছে। আগামীদিনে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হবে। পাশাপাশি মাইক্রো ইন্ডাস্ট্রিতে জোর দেওয়া হবে। ফলে দেশে ১.৫ কোটি মানুষ উপকার পাবেন। স্টার্ট আপ ১০ কোটি থেকে ২০ কোটি বাড়ানো হল। যারা রপ্তানি করেন তারা বিশেষ সুবিধা পাবে। ছোটো এন্টারপ্রাইজরা ক্রেডিট কার্ড পাবেন।

 

এই কাজে ৯১ হাজার কোটি টাকা সাপোর্ট দেওয়া হচ্ছে। নতুন ফান্ড তৈরি করা হবে। খরচ হবে ১০ হাজার কোটি টাকা। ৫ লক্ষ মহিলার জন্য নতুন প্রকল্প। এরা ২ কোটি টাকা পর্যন্ত লোন পাবেন। কর্মসংস্থান বাড়াতে শ্রমনির্ভর কাজে জোর। খাদ্যপ্রক্রিয়াকরণে জোর দেওয়া হবে। বিহারে নতুন হাব হবে। ডেয়ারি ফিসারি প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া