শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Nirmala Sitharaman's Budget Day Saree

দেশ | শাড়িতে বিহার যোগ, মধুবনী শিল্পকলা সঙ্গে নিয়ে এবার বাজেট পেশ করবেন নির্মলা

Rajat Bose | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ০৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ এটাই পুরনো রীতি। বাজেট পেশের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শনিবার সকালে নির্মলা সীতারামনও গিয়েছিলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। রাষ্ট্রপতি ভবনে নির্মলাকে দই ও চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটাও পুরনো রীতি। 


রাষ্ট্রপতির সঙ্গে একান্তে বাজেট নিয়ে কিছুক্ষণ কথাও বলেন নির্মলা। এরপর রওনা দেন পার্লামেন্টের উদ্দেশে। এদিকে, বাজেটসজ্জায় এবার নির্মলার পরনে সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি। বলা হচ্ছে, মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনে এই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরেই বিহারে নির্বাচন। সে কারণেই সম্ভবত মধুবনী শাড়ি বেছে নিয়েছেন নির্মলা।


নির্মলা যে শাড়িটি পরেছেন সেটি বিহারের শিল্পী দুলারি দেবীর হাতে তৈরি। গত ২০২১ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। মিথিলা আর্ট ইন্সটিটিউট তৈরি করে মধুবনী শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে। বাজেট অধিবেশনে পরার জন্য এই শাড়িটি বিশেষভাবে তৈরি করেছেন দুলারি দেবী। 


প্রসঙ্গত, এই শাড়ির দাম অনেকটাই। যে কোনও মহিলারই এই শাড়ি পছন্দের। আর এই শাড়ি পরেই এবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 
প্রসঙ্গত, ২০১৯ থেকে বাজেট পেশ করে চলেছেন নির্মলা। প্রতিবার তাঁর শাড়িতে থাকে চমক। এবার থাকল মধুবনী। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া