বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Budget 2025: Will Finance minister Nirmala Sitharaman look into these five concerns of common people of India

বাণিজ্য | বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা, দেশের জনগণের এই পাঁচ সমস্যায় নজর দেওয়া হবে কি?

AD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ০৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় আসার পর দ্বিতীয় বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। সাধারণ মানুষের পাশাপাশি লগ্নিকারী, সকলেই চেয়ে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দিকে। সকল শ্রেণির মানুষকে স্বস্তির দাওয়াই দিতে পারবেন কি অর্থমন্ত্রী? তাঁর উত্তর মিলবে আর শনিবার সকাল ১১টায়। 

এই নিয়ে টানা অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেসাইয়ের নজিরের কাছাকাছি পৌঁছলেন। দেসাই ১০ বার বাজেচ পেশ করেছিলেন। ১৯৫৯ থেকে ১৯৬৪ পর্যন্ত অর্থমন্ত্রী থাকাকালীন টানা ছয় বার বাজেট পেশ করেছিলেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৬৯ সালের মধ্যে আরও চার বার। অর্থমন্ত্রী হিসেবে পি চিদম্বরম এবং প্রণব মুখার্জি যথাক্রমে নয় এবং আট বার বাজেট পেশ করেছেন। কিন্তু কেউই নির্মলার মতো টানা আটবার বাজেট পেশ করেননি। ২০১৯ সালে নরেন্দ্র মোদি দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হন নির্মলা।

সাধারণ মানুষের যে পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে নির্মলার নজর দেওয়া প্রয়োজন-

মূল্যবৃদ্ধি

মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। সারা দেশে পরিবারগুলি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বেশি ব্যয় করতে হচ্ছে। শাকসবজি, রান্নার তেল এবং দুধের মতো পণ্যের দাম বাড়ছে। আবহাওয়ার কারণে সবজির দামের উপর প্রভাব পড়েছে, অন্যদিকে সরকার শুল্ক বৃদ্ধি করায় রান্নার তেলের দাম বেড়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে দুধের। ক্রমবর্ধমান খরচের কারণে কোম্পানিগুলি ইতিমধ্যেই আরও দাম বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। আমদানি শুল্ক কমানো হলে দাম কমার সম্ভাবনা রয়েছে।

স্লথ আয়বৃদ্ধি

শ্রমিকদের মজুরি ও বিভিন্ন স্তরের কর্মীদের বেতনের স্লথ বৃদ্ধির কারণে সাম্প্রতিক মাসগুলিতে সাধারণ ঘরে খরচের পরিমাণ হ্রাস পেয়েছে। ফিকি এবং কোয়েস কর্প-এর সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ইঞ্জিনিয়ারিং, উৎপাদন এবং পরিকাঠামো খাতে মজুরি বার্ষিক মাত্র ০.৮% হারে বৃদ্ধি পেয়েছে। যেখানে এফএমসিজি শিল্পে মজুরি ৫.৪% বৃদ্ধি পেয়েছে।

ধীর আর্থিক বৃদ্ধি

কেন্দ্রের আর্থিক সমীক্ষা জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি) হার নিম্নমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে। জিডিপি বৃদ্ধির হার ৬.৩ থেকে ৬.৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। চলতি অর্থবর্ষে জিডিপির হার ৬.৪%। এর একটি কারণ, অর্থবর্ষের প্রথমার্ধে বিভিন্ন পরিকাঠামোয় সরকারি ব্যয় কমিয়ে আনা। অর্থনীতির বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির জন্য সরকারের ব্যয় বৃদ্ধির দৃঢ় প্রতিশ্রুতি অত্যন্ত প্রয়োজনীয়।

কর্মসংস্থান

কোভিড অতিমারির সময়, লক্ষ লক্ষ মানুষ শহরে চাকরি হারানোর পর গ্রামাঞ্চলে ফিরে যান। এর ফলে কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও সেই চিত্র আগের অবস্থায় আর ফেরেনি। এর কারণ সীমিত চাকরির সুযোগ এবং শহরাঞ্চলে জীবনযাত্রার খরচ বেশি হওয়া। যদিও সরকারী তথ্যে কর্মসংস্থানের বৃদ্ধি কথা বলে হয়েছে। তবুও দেশে এখনও বহু কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন।

করের মাত্রা

নিম্ন ও মধ্যম আয়ের গোষ্ঠীর জনগণকে জন্য উচ্চ করের বোঝা বইতে হচ্ছে। যদিও জিএসটি কাউন্সিল কর্তৃক নির্ধারিত পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এর মতো পরোক্ষ কর পরিবর্তন করার ক্ষমতা সীমিত। তবুও ভোজ্য তেলের মতো প্রয়োজনীয় পণ্যের উপর আমদানি শুল্ক কমানো এবং পেট্রোলিয়াম পণ্যের উপর কর কমিয়ে কিছুটা স্বস্তি দেওয়া যেতে পারে সাধারণ মানুষকে। নিম্ন ও মধ্যম আয়ের শ্রেণির ব্যক্তিদের জন্য আয়করের বোঝা কমানোর দাবিও দীর্ঘদিনের। কারণ এর ফলে আরও বেশি ব্যয়যোগ্য আয় তৈরি হবে। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া