বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

AI can displace middle, lower-income workers, warns Economic Survey of India

বাণিজ্য | গরিব মানুষ হবেন আরও গরিব, কাজের বাজার কতটা দখল করছে এআই, জানাল কেন্দ্রের সমীক্ষা

AD | ৩১ জানুয়ারী ২০২৫ ০০ : ০৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সাম্প্রতিক সময়ে প্রযুক্তির উন্নতির পাশাপাশি এই শব্দ দু'টির সঙ্গে আমরা সকলেই পরিচিত। যত দিন যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ, মানুষের দ্বারা সেই কাজ করতে যে পরিমাণ সময় লাগছে, তাঁর চেয়ে কম সময়ে এবং প্রায় নিঁখুত ভাবে সেই কাজ করতে সক্ষম এআই। সেই এআই নিয়েই এবার বিপদের বাণী শোনাল কেন্দ্র।

শুক্রবার ২০২৪-২৫ অর্থবর্ষের আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, এআই-এর অগ্রগতি বিশেষ করে মধ্যম ও নিম্ন আয়ের মানুষদের প্রভাবিত করবে। বৃহৎ পরিসরে কর্মসংস্থানের হারাতে পারেন তাঁরা। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য যাঁরা কাজ করে চলেছেন তাঁরা একটি নতুন যুগের সূচনার প্রতিশ্রুতি দিচ্ছেন। যেখানে অর্থনীতির জন্য প্রয়োজনীয় কাজের একটি বিশাল অংশ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। স্বাস্থ্যসেবা, গবেষণা, বিচারব্যবাস্থা, শিক্ষা, ব্যবসা এবং আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মক্ষমতাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে প্রচুর মানুষ কাজ হারাতে পারেন। সমীক্ষায় বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে কর্পোরেট সংস্থাগুলিকে সামাজিক দায়বদ্ধতা প্রদর্শন করতে হবে। সংবেদনশীল ভাবে এআই-কে পরিচালনা করতে হবে। তা না হলে দেশের আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে যাঁরা কর্মহীন হবেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করতে হবে সরকারকে। যা শেষ পর্যন্ত দেশের বৃদ্ধির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। আরও সতর্ক করা হয়েছে যে ভারতের যে সকল তথ্যপ্রযুক্তি (আইটি) কর্মীরা কম মূল্য সংযোজনকারী পরিষেবার সঙ্গে নিযুক্ত তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারেন। 

আর্থিক সমীক্ষায় আগামী অর্থবর্ষে জাতীয় উৎপাদনেও আশার আলো দেখাতে পারেনি। সমীক্ষায় জানানো হয়েছে, দেশের জাতীয় উৎপাদনের হার কমতির দিকে থাকবে। আসন্ন আর্থিকবর্ষে দেশের জাতীয় উৎপাদনের হার ৬.৩ থেকে ৬.৮ শতাংশ থাকবে। সমীক্ষায় বলা হয়েছে যে, বিশ্ববাজারে দুর্বল চাহিদা এবং আবহাওয়ার টানাপোড়েনের কারণে উৎপাদন ক্ষেত্র কিছুটা ধাক্কা খেয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে খরিফ ফসলের ফলে সবজির দাম কমবে বলে অনুমান করা হচ্ছে। ২০২৬ আর্থিক বছরের প্রথমার্ধে রবি শস্যের ফলন যথেষ্ট বেশি হবে বলেও আশা। ফলে খাদ্যে মুদ্রাস্ফীতির হার আরও নিম্নমুখী হবে বলেই মনে করছেন সমীক্ষকরা। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া