সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের দিনে স্বপ্নসুন্দরী হয়ে ওঠার চেষ্টায় কসরতও কম করেন না হবু কনেরা। বিয়ের কয়েক মাস আগে থেকেই শুরু যায় ত্বকের যত্ন নেওয়া। বেশিরভাগ তরুণীই পার্লারে গিয়ে নানান বাহারি ফেসিয়ালের দিকে ঝোঁকেন। তবে জেল্লাদার ত্বক পেতে সব সময় নামী দামি ক্রিম মাখার প্রয়োজন নেই। বদলে কয়েকটি বিষয় রাখলেই মেকআপ ছাড়াই হয়ে উঠবেন নজরকাড়া।
ত্বক স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতে সহায়তা করে জল। দিনে অন্তত আট গ্লাস জল পান করলে, তা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এতে ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল থাকে। আরও বেশি উপকারিতা পেতে রোজের খাদ্যতালিকায় শসা, তরমুজ এবং সবুজ সবজির মতো হাইড্রেটিং খাবার রাখতে পারেন।
ত্বককে ভিতর থেকে পুষ্টি দিন। আমাদের খাদ্যাভ্যাস ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগায় অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার। ভিটামিন সি সমৃদ্ধ খাবার কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, যার জন্য ত্বকে তারুণ্য বজায় থাকে। এর জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ, ফ্ল্যাকসিড, আখরোট ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। যার জন্য দিনে দু'বার মুখ পরিষ্কার করুন। সপ্তাহে এক-দু'বার ত্বকের মৃত কোষ সরাতে স্ক্রাবিং করতে হবে। এছাড়াও ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য ধরে রাখতে টোনার ব্যবহার এবং সবশেষে ময়েশ্চারাইজার জরুরি। একইসঙ্গে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
নিয়মিত শরীরচর্চা করলে রক্ত সঞ্চালন ঠিক রাখে। ত্বকের কোষ পুষ্ট করতে এবং স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে এক্সারসাইজ। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট যোগব্যায়াম, জগিং, প্রাণায়াম বা হাঁটা অভ্যাস করুন।
মানসিকভাবে চাপমুক্ত থাকুন। কারণ স্ট্রেস ত্বকের উপর নেতিবাচক প্রভাব ফেলে। একইসঙ্গে দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুমও ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?