বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩১ জানুয়ারী ২০২৫ ২০ : ৩২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জাতীয় উৎপাদনের হার কমতির দিকে থাকবে। শনিবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে সরকার প্রকাশিত আর্থিক সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে। আসন্ন আর্থিকবর্ষে দেশের জাতীয় উৎপাদনের হার ৬.৩ থেকে ৬.৮ শতাংশ থাকবে।
অর্থনৈতিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, "দেশের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলি বেশ পোক্ত। বিদেশি মুদ্রার ভান্ডারও পূর্ণ। রাজস্ব একত্রীকরণ ও আদায় ভাল হয়েছে এবং স্থিতিশীল বেসরকারি খরচ পরিলক্ষিত হয়েছে। এই পরিস্থিতিতে ভারসাম্য বজায় রেখে ২০২৬ আর্থিক বছরে জিডিপির হার ৬.৩ থেকে ৬.৮ শতাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে।"
সমীক্ষায় বলা হয়েছে যে, বিশ্ববাজারে দুর্বল চাহিদা এবং আবহাওয়ার টানাপোড়েনের কারণে উৎপাদন ক্ষেত্র কিছুটা ধাক্কা খেয়েছে।
অর্থনৈতিক সমীক্ষায় আরও বলা হয়েছে যে, "স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদার জেরে বেসরকারি খরচ তেমন বৃদ্ধি হয়নি। আর্থিক শৃঙ্খলা এবং বহিরাগত বিনিয়োগও ভারসাম্যযোগ্য, যা পরিষেবা বাণিজ্য উদ্বৃত্ত এবং সুস্থ রেমিট্যান্স বৃদ্ধি সহায়ক।"
২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে খরিফ ফসলের ফলে সবজির দাম কমবে বলে অনুমান করা হচ্ছে। ২০২৬ আর্থিক বছরের প্রথমার্ধে রবি শস্যের ফলন যথেষ্ট বেশি হবে বলেও আশা। ফলে খাদ্যে মুদ্রাস্ফীতির হার আরও নিম্নমুখী হবে বলেই মনে করছেন সমীক্ষকরা।
ভারতে লগ্নির ক্ষেত্রে মন্দা এসেছে বলে উল্লেখ রয়েছে আর্থিক সমীক্ষায়। তবে বিষয়টিকে সাময়িক হিসাবেই বর্ণনা করা হয়েছে সমীক্ষায়। এছাড়া বলা হয়েছে যে, ২৬ সালে দেশে বিনিয়োগ, উৎপাদন বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রবণতায় ইতিবাচক গতি দেখতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?