শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ৩১ জানুয়ারী ২০২৫ ২০ : ২৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দেশে ফের মৃত্যু হল গুলেন বেরি সংক্রমণে। মহারাষ্ট্র থেকে এই খবর এসেছে। যাদের এই সংক্রমণ হয়েছিল তার হঠাৎ করে নার্ভ ফেল করে। তারপরই তার মৃত্যুর কোলে ঢলে পড়ে বলেই খবর মিলেছে। এই নিয়ে দেশে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে হল চার।
ইতিমধ্যেই পুনেতে এই মৃত্যুর খবর জানানো হয়েছে। দুজনের মধ্যে একজন ওলা ড্রাইভার ছিলেন। তার বয়স ছিল ৩৬ বছর। হাসপাতালে গুলেন বেরি রোগের সংক্রমণ নিয়ে সে ২১ জানুয়ারি থেকে ভর্তি ছিল। তবে ধীরে ধীরে তার দেহে সংক্রমণের মাত্রা বেশি হয়ে যায়। এরপর মৃত্যু ঘটে তার।
জানা গিয়েছে গুলেন বেরির ফলে নার্ভের বিভিন্ন অংশ ফেল করছে। ফলে সেখান থেকে দ্রুত সেই ব্যক্তির নানা ধরণের অসুবিধা তৈরি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মৃত ব্যক্তি বহুদিন ধরে এই রোগ বহন করছিল। এটি নিমুনিয়ার একটি অংশ। জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ভারতে ১৩০ জনের দেহে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। পুনে সূত্রে এমনটাই জানা গিয়েছে। তাদের মধ্যে ৭৩ জনের দেহে গুলেন বেরি অতিরিক্ত মাত্রায় ছিল। এদের মধ্যে ২৫ জন পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনে, ৭৪ জন আশেপাশের বেশ কয়েকটি গ্রামে, ১৩ জন পিমপিড়ি কর্পোরেশন এলাকায়, ৯ জন পুনে শহরে এবং বাকি ৯ জন্য অন্যত্র রয়েছে। এদের মধ্যে ২০ জন বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন।
ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। এখনও পর্যন্ত চিন্তার কোনও বিষয় না থাকলেও আগে থেকেই সতর্ক হতে চায় সকলে। তাই গুলেন বেরি নিয়ে এখনই কোনও গুজব বা চিন্তা করতে বারণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
শ্বাসনালি বা পাচনতন্ত্রের সংক্রমণের পর গুলেন বেরি সিন্ড্রোমের ঝুঁকি বাড়ে। বিশেষত, 'ক্যাম্পিলোব্যাক্টর জেজুনি' নামে এক ধরনের ব্যাক্টেরিয়া এই রোগের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি সংক্রামক ব্যাধি নয়, অর্থাৎ এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় না। সেক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই এই রোগ থেকে বাঁচার মূল মন্ত্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?