শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩১ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ সীমান্তে জারি রয়েছে কড়া সতর্কতা। তাও অনুপ্রবেশ ঠেকাতে সাবধানের মার নেই। তাই সীমান্তবর্তী এলাকায় পাট বা পাট জাতীয় লম্বা ফসল চাষে নিষেধাজ্ঞা জারির পক্ষে বিএসএফ। ইতিমধ্যেই বিএসএফের তরফে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলার জেলা শাসকদের কাছে ওই নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসাসনের পক্ষ থেকে যাতে চাষিদের বিষয়টি ব্যাখ্যা করে বোঝানো হয় তাও জানানো হয়েছে।
এই নির্দেশিকা নতুন নয়, তিন মাস আগেই বিএসএপের পক্ষে এই নির্দেশিকা জারি হয়েছে।
সীমান্ত রক্ষী বাহিনীর যুক্তি, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০০ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। এর মধ্যে ৫০০ কিমির বেশি অরক্ষীত সীমান্ত। অনেক সময়ই সেইসব সীমান্ত দিয়ে নজর এড়িয়ে অনুপ্রবেশ ঘটে থাকে। যা বন্ধ করতে সচেষ্ট বিএসএফ। তাদের মতে, লম্বা ফসলের চাষ সীমান্ত এলাকায় হলে অনুপ্রবেশকারীরা সেখানে গা ঢাকা দেওয়ার সুযোগ পেয়ে যায়, ধরা সম্ভব হয় না। সেই ঝামেলা দূর করতেই জেলা শাসকদের নির্দেশিকা পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিএসএফ পূর্বাঞ্চলীয় কমান্ডের এডিজি রবি গান্ধী এই নির্দেশিকার কথা জানিয়েছেন। তাঁর স্বীকারোক্তি, গত অগাস্ট থেকে বাংলাদেশ সীমান্তে বাহিনীর ভূমিকা বেশ চ্যালেঞ্জিং। সীমান্ত জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিএসএফ পূর্বাঞ্চলীয় কমান্ডের এডিজি রবি গান্ধী বলেছেন, "এখানকার ভৌগোলিক অবস্থা, সামাজিক সমীকরণ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উত্থান-পতন বিএসএফের কাজকে চ্যালেঞ্জিং করে তুলেছে। তবে, সীমান্ত নিরাপত্তা বাহিনীর দক্ষ জওয়ান, সাহসী অফিসার প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের দায়িত্ব খুব ভালভাবে পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান এই অঞ্চলের প্রধান সমস্যা। সীমান্ত পর্যবেক্ষণের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সীমান্তবাসীদের আস্থা অর্জন করে, চোরাচালান এবং অনুপ্রবেশের ক্ষতি সম্পর্কে তাদের সচেতন করা হচ্ছে।" এই বিএসএফ কর্তার দাবি, সীমান্তে অপরাধ, অবৈধ কার্যকলাপ, অনুপ্রবেশ এবং চোরাচালান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?