শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ৩১ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সারাদিন ধরে কত মানুষ খাবার ডেলিভারি করে থাকেন। সেখানে যদি একটু ভাল করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বেশিরভাগ খাবার আসে কালো প্লাস্টিকের বাক্সে। তবে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা মনে করছেন এই ধরণের বাক্সে যদি খাবার আসে তাহলে সেখান থেকে ক্যান্সারের প্রবণতা বাড়ে।
কালো প্লাস্টিকের বাক্সে একধরণের টক্সিক গন্ধ থাকে যেটা কালো প্লাস্টিকের কেমিক্যাল থেকে তৈরি হয়। এরপর যখন সেখানে কোনও খাবার রাখা হয় সেখানে এই বিষ সরাসরি সেখানে প্রবেশ করছে। সেই খাবার যদি আপনি খেয়ে থাকেন তাহলে সেখান থেকে ক্যান্সারের উৎস তৈরি হতে পারে।
যদিও এবিষয়ে কোনও নিঁখুত তথ্য হাতে আসেনি। কালো প্লাস্টক বাক্সে যদি খাবার থাকে তাহলে সেখান থেকে ক্যান্সার হতে পারে সেবিষয়ে কোনও সতর্কতাও জারি করা হয়নি। তবে আগে থেকেই এই কালো প্লাস্টিকের খারাপ প্রভাব নিয়ে সকলকে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। কালো প্লাস্টিক প্রতিদিন খাবারের প্রতিষ্ঠানগুলি বেশি করে ব্যবহার করে থাকে। এটি ব্যবহার করার পর ফেলে দেওয়ার সতর্কতা লেখা থাকলেও অনেকে সেই কাজটি করেন না। এরপর যত বেশি করে এই কালো প্লাস্টিকের বাক্সটি ব্যবহার করা হবে ততই এর মধ্যে থেকে খারাপ অংশ বেরিয়ে আসতে থাকবে। এটাই ক্যান্সার তৈরি করার অন্যতম কারণ।
সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে ২০৩ টি কালো প্লাস্টিকের বাক্সের উপর পরীক্ষা করা হয়। সেখান থেকেই দেখা যায় কালো প্লাস্টিকের মধ্যে এমন কিছু ক্ষতিকারক পদার্থ রয়েছে যেখান থেকে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি খাবারে প্লাস্টিকের কণা মিশে যাওয়ার বিষয়টি থাকে। তাই এটিকে যত কম ব্যবহার করা যায় ততই ভালো।
কালো প্লাস্টিকের বাক্সে যদি বারে বারে খাবার খান তাহলে সেখান থেকে পাচনতন্ত্রের নানা ধরণের সমস্যা তৈরি হতে পারে। এখানেই শেষ নয়, এরপর ডায়বেটিস এবং নানা ধরণের রোগও হতে পারে। এমনটি বাড়িতে রান্নার বাসন হিসাবে যদি কালো প্লাস্টিক ব্যবহার করে থাকেন তাহলে সেখান থেকেও দেহে প্রবেশ করতে পারেন ক্যান্সারের অনু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?