শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩১ জানুয়ারী ২০২৫ ১৭ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সংসদে অধিবেশন শুরুর ঠিক আগেই বিরোধীদের কড়া নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিতর্ক উস্কে মোদি বলেন, "২০১৪ থেকে শুরু করে এই অধিবেশন সম্ভবত প্রথম অধিবেশন, যখন কোনও বিদেশি শক্তি উস্কানি দেয়নি। প্রতি অধিবেশনের আগে এই শয়তানি হয়। তাদের হাওয়া দেওয়ার লোকের তো অভাব নেই। এই প্রথম দেখলাম বিদেশি উস্কানি এল না বিশ্বের কোনও কোণ থেকে। আমাদের দেশের অনেকেই বিদেশি শক্তির উস্কানি পেয়ে আগুন জ্বালাতে ছাড়েন না।"
বাজেট অধিবেশনের আগে এবার অভিনব দৃশ্যের সাক্ষী থাকল দেশ। অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়েই মহালক্ষ্মীর মন্ত্র স্তব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, "যে কোনও ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মা লক্ষ্মীকে স্মরণ করি। আজও আমি সেটাই করতে চাই। মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হন, এটাই প্রার্থনা।" এরপরই মহালক্ষ্মীর মন্ত্র স্তব করেন প্রধানমন্ত্রী।
বিকশিত ভারতের প্রসঙ্গে উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, "গণতন্ত্রের ৭৫ বছর পূরণ হয়েছে। এটা দেশের মানুষের কাছে গর্বের। বিশ্বের কাছেও ভারত নিজের বিশেষ স্থান তৈরি করে। দেশের জনতা আমায় তৃতীয়বার এই দায়িত্ব দিয়েছে। তৃতীয় দফার সরকারের এটা প্রথম বাজেট। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্প পূরণ হবে। এই বাজেট এক নতুন বিশ্বাস তৈরি করবে, নতুন অনুপ্রেরণা দেবে যে দেশ স্বাধীনতার শতবর্ষে সফল ও প্রতিষ্ঠিত হবে। ১৪০ কোটি মানুষই এই স্বপ্ন পূরণ করবে।"
আর্থিক গতির উপর ভিত্তি করেই দেশ সর্বাঙ্গীন উন্নয়নের পথে এগোচ্ছে বলে বাজেট অধিবেশনের আগে দাবি করেছেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, উদ্ভাবন , অন্তর্ভুক্তিৃ, ও বিনিয়োগ অর্থনৈতিক গতিবিধির আধার হিসেবে কাজ করবে। সংস্কার, দক্ষতা ও পরিবর্তন- বিকাশের জন্য এই তিনটি বিষয়ের উপরেই জোর দেওয়া হয়। এটাই কেন্দ্রের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই বাজেট অধিবেশনে একাধিক ঐতিহাসিক বিল নিয়ে আলোচনা হবে, যা পরে আইনে পরিণত হবে। যা বিশেষত নারী অধিকার এবং নারী সশক্তিকরণের ক্ষেত্রে বড় পদক্ষেপ করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, "২০-২৫ বছরের যুবকরা যখন ৪৫-র কোঠায় পৌঁছবে, তখন তারা বিকশিত ভারতের সবথেকে বেশি লাভবান হবে। বিকশিত ভারতের সঙ্গে তারা এগিয়ে যাবে। যুব প্রজন্মের জন্য এটা বড় উপহার হতে চলেছে। যারা স্বাধীনতার লড়াইয়ে সামিল হয়েছিলেন, তারা এখন ফল পাচ্ছেন। একইভাবে বিকশিত ভারতের লাভও পাওয়া যাবে ২৫ বছর পর।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?