বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩১ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভ মেলায় ভক্তদের প্রবল ভিড়। পূণ্যার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহের ব্যবস্থা করেছে বহু সংগঠন। এমনই এক ভান্ডারার পরিবেশিত খাবারে ছাই মেশানোর অভিযোগ উঠল খোদ পুলিশকর্তার বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল রহতেই শোরগোল পড়েছে। তবে, অভিযোগ খতিয়ে দেখে প্রায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন। সোরাওনের স্টেশন হাউস অফিসার বৃজেশ কুমার তিওয়ারিকে বরখাস্ত করা হয়েছে।
পুলিশ কর্তার কুকীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করেছিলেন এক নেটিজেন। সেই পোস্ট ট্যাগ করা হয়েছিল ডিসিপি গঙ্গা নগরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট। দাবি করা হয়, এমন লজ্জাজনক কাজের জন্য ওই পুলিশকর্তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
জবাবে, ডিসিপি গঙ্গা নগরের অফিসিয়াল অ্যাকাউন্ট উত্তর দেওয়া হয়, "বিষয়টি খতিয়ে দেখে, ডেপুটি কমিশনার অফ পুলিশ (গঙ্গা নগর) সোরাওনের এসএইচও বৃজেশ কুমার তিওয়ারিকে বরখাস্ত করেছেন। বিভাগীয় কার্যক্রম চলছে।"
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেন এবং জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক্স বার্তায় লেখেন, "এটা দুর্ভাগ্যজনক, যাঁরা মহাকুম্ভে আটকা পড়াদের খাবার ও জল সরবরাহের ব্যবস্থা করছেন তাদের ভাল প্রচেষ্টা রাজনৈতিক শত্রুতার কারণে ব্যর্থ হচ্ছে। জনসাধারণের এটিতে নজর দেওয়া উচিত।"
কিন্তু কেন ভাণ্ডারার খাবারে ছাই মিশিয়ে দিলেন ওই পুলিশকর্তা? জানা গিয়েছে, নেহাতই রাগের বশেই ওই কাণ্ড ঘটিয়েছিলেন ছিলেন বৃজেশ। যে সংগঠন ওই নির্দিষ্ট ভাণ্ডারাটির আয়োজন করেছিল, অভিযোগ- তারা নাকি এসবের জন্য পুলিশের কাছে কোনও অনুমতি নেয়নি। সেই রাগেই পুণ্যার্থীদের রান্নার কাজ চলাকালীন সেই খাবারে ছাই মিশিয়ে দিয়েছিলেন বৃজেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?